Close Menu
    What's Hot

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত’
    ● সর্বশেষ

    ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামায়াত’

    September 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্যতা আগেও ছিল। ১৯৯৬ সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিল জামায়াত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচিয়ে এখন জামায়াত আবার আঁতাত করেছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

    শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে হলুদ ঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন। আওয়ামী লীগ আর জামায়াত একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

    সে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা দুলু বলেন, ‘কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এইটা বাংলাদেশর মানুষ জানে। যারা গত ১৫ বছর আমাদেরকে শোষণ করলো আমাদের ওপর হামলা, গুলি করল, আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিলো, ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমরা কী এইটা বুঝি না! বাংলাদেশের মানুষ বুঝে না! আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন।’ তিনি জানান, এই আঁতাতকে বিএনপিরই ঠেকাতে হবে।

    এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দিনকয়েক আগে। দুলুর অভিমত, এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না। জামায়াত-শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে, বলেন তিনি। তার কথা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁতাত করে, ষড়যন্ত্রে চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে তারা সারা বাংলাদেশ জিতবে।’

    এই জনসভায় দুলু ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভার ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সর্দারসহ দলের আরও অনেক নেতা-কর্মী।

    আওয়ামী লীগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জামায়াত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Top Trending

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 20263 Views

    গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক…

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.