Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ডাকসু নির্বাচন সফল করায় ধন্যবাদ জানালেন ঢাবি উপাচার্য
    ● সর্বশেষ

    ডাকসু নির্বাচন সফল করায় ধন্যবাদ জানালেন ঢাবি উপাচার্য

    September 11, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি শিক্ষার্থী, প্রার্থী, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে এই সাফল্যের অংশীদার হিসেবে উল্লেখ করেন।

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্যের এই বক্তব্য জানানো হয়।

    উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচন ছিল শিক্ষার্থীদের বহুদিনের প্রাণের দাবি। তাদের এই দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা নির্বাচন আয়োজন করেছি। বিভিন্ন অংশীজনের সহযোগিতা ছিল বলেই এটি সম্ভব হয়েছে। আমরা এই নির্বাচনকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানাবার একটি সুযোগ হিসেবে দেখছি।”

    নির্বাচনের সব পর্যায়ে স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য উপাচার্য বিশেষভাবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী ‘চ্যানেল এস;-এর সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

    উপাচার্য নির্বাচনের প্রতিটি পর্বে ব্যাপক সমর্থন ও সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের কাজ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি তারা পুরোপুরি কাজে লাগাবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

    নির্বাচন কমিশনসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বলেন, নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই দিন ও রাত জেগে কাজ করেছেন। কমিশনের একজন সদস্য সন্তানকে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে রেখে কর্তব্যের তাগিদে আমাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেন। আমি উদাহরণটি দিলাম এজন্য যে, ডাকসু নির্বাচন আয়োজনে বহু মানুষের কঠিন পরিশ্রম আছে। গত এগারো মাসব্যাপী এই আয়োজনে আমার সহকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তারা প্রতিটি পদক্ষেপ ও পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন, বাস্তবায়ন করেছেন। তাদের ভূমিকা যেকোনো বিবেচনায় অনবদ্য।

    নিয়াজ আহমেদ খান বলেন, এই আয়োজনে সাড়া দিয়ে অভিভাবক, বিভিন্ন শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষকদলসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন এগিয়ে এসেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই। নির্বাচন মনিটরিং-এ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।

    উপাচার্য বিজয়ী এবং বিজিত প্রার্থীদের শুভকামনা করে বলেন, দু’টি কারণে তাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করা জরুরি। প্রথমত, তারা ডাকসুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে সক্রিয়করণে ভূমিকা রেখেছেন। দ্বিতীয়ত, নির্বাচনের প্রস্তুতি পর্ব থেকে নির্বাচন অনুষ্ঠানের দিন পর্যন্ত পরমতসহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমে বড় মাপের সংঘাত ছাড়া তারা একসঙ্গে ছিলেন। বিভিন্ন দল ও মত, অনেকরকম মতপার্থক্য সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের প্রতি মমত্ববোধের কারণে আমরা যে এক হতে পারি, তার একটি চমৎকার উদাহরণ তারা তৈরি করেছেন।

    উপাচার্য বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ভূমিকা বিশেষভাবে স্মরণ করতে চাই। কঠিন কিছু পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পুলিশের বিভিন্ন শাখা, গোয়েন্দা দপ্তরসমূহ ব্যাপক ভূমিকা পালন করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি ও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দেশের মানুষ যে আগ্রহ প্রদর্শন ও সমর্থন জুগিয়েছেন, সেটি আমাদের জন্য একটি বড় পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার জন্য আমি পুরো দেশবাসীকে অভিবাদন জানাই। আমাদের এখনো অনেক পথ বাকি। ডাকসু সক্রিয়করণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রক্রিয়ায় এবং বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ায় আমরা দেশ ও জাতির সঙ্গে থাকতে চাই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 2026

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20263 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 2026

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিয়ে আলোচনায় পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

    October 6, 20263 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার সম্ভাবনা…

    পাবনায় নিখোঁজের একদিন পর হলুদখেতে ব্যবসায়ীর মরদেহ

    October 6, 20262 Views

    পাবনার সুজানগর উপজেলার আমিনপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর এক ব্যবসায়ীর…

    লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা স্থগিত, দেওয়া হলো নতুন নির্দেশনা

    October 6, 20262 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আপাতত স্থগিত রয়েছে। কেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.