ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হয়েছে বলে দলটির সম্পাদক রাশেদ খান জানিয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাশেদ খান বলেন, নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, শর্টটাইম মেমোরি লস হচ্ছে।

নুর যখন কথা বলার চেষ্টা করছেন, তার বক্তব্য পুরোপুরি শেষ করতে পারছেন না বলে জানিয়েছেন রাশেদ খান। তিনি আরও বলেন, নুর অগোছালোভাবে কথা বলছেন, দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। কথা বলার সময় অনেক সময় তিনি ঘুমিয়ে পড়ছেন, পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না এবং নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণও নেই। নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।

রাশেদ খান আরও জানান, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তবে তার মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version