মুন্সিগঞ্জ সদরে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গোলাগুলি ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের মতো বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন, শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা ৮ জনের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ এবং ২ জনের মধ্যে ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানিয়েছেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version