Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

    August 21, 2026

    ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই সবচেয়ে কার্যকর হাতিয়ার: জেডি ভ্যান্স

    August 21, 2026

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
    ● সর্বশেষ

    জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

    September 5, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

    পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব। ’

    পুলিশ সদরদপ্তরের মানবসম্পদ (এইচআর) উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন আশা করেছেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে ‘মাইলফলক’ হয়ে থাকবে।

    তিনি আরও জানান, তার বিভাগ গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে।

    জিয়া উদ্দিন বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপির (এইচআর) নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোর্সটি ‘দারুণ’। কোর্সটি নির্বাচনের সময় যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে।

    বাংলাদেশ পুলিশের দেশজুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

    জিয়া উদ্দিন জানান, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে তারা দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট এবং একটি ৯ মিনিটের ফিল্মের পাশাপাশি একটি বুকলেটও তৈরি করেছেন।

    তিনি আরও বলেন, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদরদপ্তরে মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরির পরিকল্পনাও রয়েছে।

    তারাই পরে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

    পুলিশ সদরদপ্তরের এই কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেইনারকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান।

    ডিআইজি জিয়া জানান, প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠানের আয়োজন করবে পুলিশ সদরদপ্তর।

    সূএ : বাসস

    আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় নির্বাচন নিরাপদ নির্বাচন নির্বাচন কমিশন পুলিশ প্রশিক্ষণ বাংলাদেশ নির্বাচন ২০২৪ সুষ্ঠু নির্বাচন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

    August 21, 2026

    ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই সবচেয়ে কার্যকর হাতিয়ার: জেডি ভ্যান্স

    August 21, 2026

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

    August 21, 20261 Views

    যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির…

    ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই সবচেয়ে কার্যকর হাতিয়ার: জেডি ভ্যান্স

    August 21, 2026

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

    August 21, 20261 Views

    যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার…

    ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপই সবচেয়ে কার্যকর হাতিয়ার: জেডি ভ্যান্স

    August 21, 20261 Views

    ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য…

    বুলবুল হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    August 21, 20261 Views

    নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতার হত্যার বিচার ও জড়িতদের দ্রুত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.