Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
    ● সর্বশেষ

    আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

    September 5, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, এদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়। বিচারক আদালতে আসার পরে প্রচলিত নিয়ম অনুযায়ী, আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।

    এসময় কয়েকজন আইনজীবী সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।

    ওই সময় ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন আইনজীবী এজলাস কক্ষেই কাউকে ঘিরে হট্টগোল করে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন। কয়েকজন তাদেরকে বাঁধা দিলেও কোনো কাজ হচ্ছে না। এসময় ওই ভিডিওতে ‘সাংবাদিককে মাইরেন না’ বলতেও শোনা যায়।

    হামলার শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম বলছেন, সাংবাদিক পান্নার জামিন শুনানীর নিউজ সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন তিনি। কয়েকজন আইনজীবী বাজে ব্যবহার করে সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।

    নিজের পরিচয় দিয়ে কথা বলতে গেলে হঠাৎই কয়েকজন আইনজীবী তার ওপর হামলা করে বলে দাবি তার।

    “দূর থেকে ঝাপিয়ে একজন আমার বাম গালে ঘুষি মেরে বসে। আমার হাতে থাকা মাইক্রোফোন উঁচু করে বিচারকের দিকে এগোনোর চেষ্টা করলে তার সামনেই চারদিক থেকে আমাকে মারপিট করা হয়। এসময় বিচারক উঠে কোর্ট থেকে বেরিয়ে যান,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

    ঘটনাস্থলে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হাসান নয়ন বলছেন, আদালত কক্ষে শুনানীর আগে হঠাৎই হট্টগোল শুরু হয়। “একজনকে মারধর করতে দেখে আমি গিয়ে তাকে সেইভ করার চেষ্টা করি। সেখানে আসলে কী হয়েছিল সে বিষয়ে আমি নিশ্চিতভাবে জানি না,” বলেন তিনি।

    সূএ : বিবিসি বাংলা

    আইনি ঘটনা আদালত বিচারক সংবাদ সাংবাদিক মারধর সাংবাদিকতার স্বাধীনতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.