Close Menu
    What's Hot

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 2026

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব
    ● সর্বশেষ

    রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব

    September 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বাংলাদেশ চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইনপ্রণেতাদের সংগঠন, আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

    বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাডভোকেসি গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এপিএইচআর এই প্রস্তাব দেয়।

    মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য ও এপিএইচআরের কো-চেয়ারপারসন চার্লস সান্তিয়াগো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে দুটি কাজ করতে হবে। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আসিয়ানের নেতৃত্বাধীন প্রচেষ্টা ও অন্যটি রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ান-বাংলাদেশ-চীন উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলন।

    রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এই সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

    প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। এই একটি জিনিস আমরা বারবার বলছি। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই আমরা বিষয়টি আসিয়ানে আনতে পারি না।এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সমস্যাটির সমাধান করা দরকার।’

    ড. মুহাম্মদ ইউনূস এপিএইচআরকে একটি আসিয়ান সংসদীয় গ্রুপ গঠন এবং বাংলাদেশকে এতে আমন্ত্রিত হিসেবে যোগদানের আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ বিষয়টি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

    তিনি আরো বলেন, ‘আসিয়ানের এমন একটি প্ল্যাটফরম তৈরি করুন, যার এখন কোনো অস্তিত্ব নেই।

    “আমরা যে সংকটের মুখোমুখি তা আসিয়ানকে বাকি বিশ্বকে জানানো উচিত,” বলেন এপিএইচআরের সহসভাপতি চার্লস সান্তিয়াগো। তিনি জানান, আসিয়ান পার্লামেন্টের সদস্যরা ২০১৮ সালে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই আসিয়ান বিষয়টি পর্যবেক্ষণ করছে।

    চার্লস আরও বলেন, “আমরা সবসময় চেষ্টা করছি রোহিঙ্গা ইস্যুকে আসিয়ানের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরতে। তবে গত দুই-তিন বছর ধরে আমরা চুপ ছিলাম, কারণ মায়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করছিলাম।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সদস্য ওয়াং চেন এবং ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল। এছাড়াও এপিএইচআরের প্রগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড ছিলেন।

    ASEAN China meeting Rohingya crisis conference Rohingya issue Bangladesh আন্তর্জাতিক সম্মেলন এপিএইচআর চীন আসিয়ান সম্মেলন রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা সংকট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 2026

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 20264 Views

    পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে সরকার আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু…

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Top Trending

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 20264 Views

    পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে সরকার আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি…

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 20263 Views

    ইরানের সেনাবাহিনী বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, নতুন সামরিক সরঞ্জাম সংযোজন এবং সদস্যদের…

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 20263 Views

    ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বৃহস্পতিবার বিকেল থেকে গ্যাস…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.