ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত রাখলেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করার রায় দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন অনুযায়ী, রায়ের কার্যকারিতা আপিল বিভাগ স্থগিত করে। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচনে স্থগিতাদেশ দেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে প্রায় ৪৫ মিনিট পর চেম্বার আদালত তা স্থগিত করেন।

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়েই আপিল বিভাগের এই আদেশ।

হাইকোর্ট আদেশে বলা হয়, রিটকারী এবং ডাকসুর নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এস এম ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে হবে।

এর পাশাপাশি, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

গত ৩১ আগস্ট, বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।

Share.
Leave A Reply

Exit mobile version