মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ভালো থাকলেও তা ছিল একপেশে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় মার্কিন ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যায় পড়েছিল বলে অভিযোগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে বহু বছর ধরে এই সম্পর্ক একপেশে ছিল। আমি ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতি বদলেছে।”

ট্রাম্পের অভিযোগ, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক বসাতো। ফলে মার্কিন কোম্পানিগুলো ভারতে সহজে ব্যবসা করতে পারত না। তবে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে সহজেই প্রবেশ করত, কারণ তখন মার্কিন প্রশাসন খুব বেশি শুল্ক আরোপ করত না।

উদাহরণ টেনে তিনি বলেন, হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ওপর ভারতে ২০০ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। এ কারণে প্রতিষ্ঠানটি বাধ্য হয়ে ভারতে নিজস্ব কারখানা স্থাপন করে। এতে শুল্ক এড়ানো সম্ভব হলেও যুক্তরাষ্ট্রের জন্য তা ছিল “অন্যায্য”।

ট্রাম্পের দাবি, তার প্রশাসন ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আর এখন দুই দেশের সম্পর্ক আরও “ভারসাম্যপূর্ণ” হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version