Close Menu
    What's Hot

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ
    ● সর্বশেষ

    নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ

    August 31, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। সরকারকে এ ঘটনার সমাধান করতে হবে এবং বিচার কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, ভবিষ্যতে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস করবে না।

    রোববার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতিকে দেখতে যান। পরবর্তীতে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

    আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। ফ্যাসিবাদী শক্তিরা এখন নানাভাবে তাদের শক্তি প্রদর্শন করছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন, তাদের ওপর পরাজিত হওয়ার যে আক্রোশ, তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। তাদের প্রতি আমরা কড়া হুঁশিয়ারি দিতে চাই।

    তিনি বলেন, ইতোমধ্যে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। জানতে পেরেছি, গত শুক্রবারের কর্মসূচির আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছে। কাদের দিক থেকে এ রকম হুমকি দেওয়া হয়েছে, কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামো মধ্যে থেকেও ফ্যাসিবাদী কাজ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনটি মব এবং কোনটি রাজনৈতিক কর্মসূচি, তা আলাদা করতে হবে। তিনি বলেন, একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলা যাবে? রাজনৈতিক দল কীভাবে মব সংগঠিত করে—সেটাও বোঝা প্রয়োজন।

    তিনি আরও বলেন, হামলা প্রথমে জাতীয় পার্টির পক্ষ থেকে ঘটেছে। আমরা আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে এটাকে ‘মব’ বলে একটি পক্ষকে নিরপেক্ষ বানানো এবং অন্য পক্ষকে সুবিধা দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুস্পষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল।

    অন্তর্বর্তী সরকার আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদ ঢাকা মেডিকেল কলেজ নুরুল হক নুর বাংলাদেশ সংবাদ রাজনৈতিক মন্তব্য হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 20260 Views

    বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা পুনরুদ্ধারের…

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 2026
    Top Trending

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 20260 Views

    বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 20262 Views

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…

    মঙ্গলবার মুস্তাফা মনোয়ারের জানাজা, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

    June 29, 20261 Views

    একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, টেলিভিশন নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.