Close Menu
    What's Hot

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা
    ● সর্বশেষ

    বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

    August 31, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে বহিরাগতরা হামলা চালান। হামলার সময় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

    আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের আলোচনার সময় অতর্কিত হামলা চালায়। পরে বাকৃবির সব হলের শিক্ষার্থীরা নেমে আসেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবির কারণে প্রশাসন যেভাবে বহিরাগতদের আমাদের ওপর লেলিয়েছে, তা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এই ফ্যাসিস্ট প্রশাসন আমাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের মতো, এবং তাদের মতামত জোরপূর্বক আমাদের ওপর চাপিয়েছে।’

    রাত ৮টার দিকে ওই হামলার পর মিলনায়তন থেকে বের হয়ে যান সব শিক্ষক। হামলার ঘটনায় মেয়ে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

    জানা যায়, রোববার কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষক অবরুদ্ধ করে রাখা হয়।

    এর আগে বেলা ১১টায় কম্বাইন্ড ডিগ্রি ইস্যু সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়।

    এদিন সকাল ৯টা থেকে দুই অনুষদের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের আশপাশে জড়ো হতে থাকেন। শিক্ষার্থীদের একটাই দাবি ছিল—‌‘এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি’। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে একত্রে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন।

    ককটেল বিস্ফোরণ বহিরাগত হামলা বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সংবাদ শিক্ষার্থী আন্দোলন শিক্ষার্থীদের নিরাপত্তা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Top Trending

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 20263 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.