Close Menu
    What's Hot

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 2026

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 2026

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ থাকবে: ডা. তাহের
    ● সর্বশেষ

    জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ থাকবে: ডা. তাহের

    August 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই সনদের বাস্তবায়ন না হলে বিপ্লব অসম্পূর্ণই থেকে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি সংস্কারহীন নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। যারা আওয়ামী আমলের মতো স্বৈরশাসন ফিরিয়ে আনতে চায়, তারাই সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে।

    রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানিক মিয়া হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর আইনি ভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। সভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, রাজনীতিক ও আন্দোলনকর্মীরা অংশগ্রহণ করেন।

    তাহের আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ যাদের ক্ষমতায় এনেছে, তারাও এখন ফ্যাসিবাদের সঙ্গে আপোস করছে। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি অবিলম্বে চালু করা জরুরি।

    বৈঠকের সূচনা বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র, শিক্ষক ও জনগণের সম্মিলিত গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত। এর রাজনৈতিক অর্জন হলো ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ ও ঘোষণাপত্র। তবে দুঃখজনকভাবে এ গুরুত্বপূর্ণ দলিল এখনও আইনগত স্বীকৃতি পায়নি। তিনি সতর্ক করে বলেন, যদি এটি আইনি ভিত্তি না পায়, তাহলে বিপ্লবের অর্জন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

    অন্য বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশেও এই পদ্ধতি চালু হলে স্বৈরাচারী প্রবণতা রোধ হবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং বহু দলীয় অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। বক্তারা দাবি করেন, “প্রার্থী নয়, প্রতীকে ভোট” এই ভিত্তিতে নির্বাচন হলেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।

    সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেন, এই গণঅভ্যুত্থানের অর্জনকে সংবিধানিক স্বীকৃতি না দিলে ভবিষ্যতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি হতে পারে। জনগণের স্বার্থে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে পিআর ভিত্তিক নির্বাচন নিশ্চিত করা জরুরি।

    সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম কোরবান আলী বলেন, পিআর পদ্ধতি শুধু একটি নির্বাচন পদ্ধতি নয়, এটি একটি গণতান্ত্রিক সংস্কৃতির সূচনা। আমাদের দেশের রাজনৈতিক কাঠামো ও প্রশাসনিক দুর্বলতা দূর করতে হলে এ সংস্কার এখন সময়ের দাবি।

    অনুষ্ঠানে আরও অংশ নেন অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, জিএম আলাউদ্দিন, অধ্যক্ষ ড. মো. সাখাওয়াত হোসাইন, অধ্যাপক নূর নবী মানিক, ড. আবুল কালাম পাটোয়ারী, ড. উমার আলী, ড. নজরুল ইসলাম, ব্যারিস্টার বেলায়াত হোসাইন, মানবাধিকার নেতা ড. গোলাম রহমান ভূঁইয়া এবং অন্যান্য শিক্ষা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

    গণঅভ্যুত্থান ২০২৪ জামায়াত ইসলাম জুলাই সনদ ২০২৫ ডা. তাহের মন্তব্য নির্বাচন সংস্কার পিআর পদ্ধতি বাংলাদেশ রাজনীতি রাজনৈতিক বিপ্লব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 2026

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 2026

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 20263 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বেশ চমক তৈরি করেছিল। নিরাপত্তা,…

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 2026

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 2026
    Top Trending

    ট্রাম্পের গোপন ফ্লাইট কৌশলও পুতিনের কাছে যেন নস্যি

    August 13, 20263 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বেশ চমক…

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বসেরা ইনচিয়ন বিমানবন্দর

    August 13, 20262 Views

    আন্তর্জাতিক যাত্রী পরিবহনের হিসাবে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার…

    তথ্য বিভ্রান্তির সুযোগ নেই, সঠিক পরিসংখ্যানের ওপর জোর সরকারের: অর্থমন্ত্রী

    August 12, 20260 Views

    সরকারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে অর্থ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.