Close Menu
    What's Hot

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    June 9, 2026

    ৫ মাসে মালয়েশিয়ায় ৩০ হাজার বিদেশি আটক

    June 9, 2026

    দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ঘুষকাণ্ডে জামায়াত নেতা আইনজীবীর সনদ স্থগিত
    ● সর্বশেষ

    ঘুষকাণ্ডে জামায়াত নেতা আইনজীবীর সনদ স্থগিত

    August 23, 2025Updated:August 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা জামায়াতের রোকন সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন শিকদারের আইনজীবী সনদ বাংলাদেশ বার কাউন্সিল স্থগিত করেছে।

    শনিবার (২৩ আগস্ট) বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার কাউন্সিলের জরুরি এক সভায় এ দুই সিদ্ধান্ত নেওয়া হয়।

    মোহাম্মদ কামাল হোসেন শিকদার, সচিব (জেলা ও দায়রা জজ) বাংলাদেশ বার কাউন্সিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বার কাউন্সিল স্বপ্রণোদিত হয়ে ওই অভিযোগের বিষয়ে জরুরি সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এএসএম বদরুল আনোয়ার, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট এএম মাহবুব উদ্দিন খোকন।


    বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও জেলা জামায়াতের রোকন সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন শিকদারের আইনজীবী সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

    প্রসঙ্গত, বুধবার (২০ আগস্ট) সকালে কলাপাড়ার একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামির জামিন নিশ্চিত করতে বিচারকের বাসায় ৫০ হাজার টাকা ভর্তি খাম ও মামলার নথি পাঠান রুহুল আমিন। এ ঘটনায় অপমানিত বোধ করে বিচারক নীলুফার শিরিন বার কাউন্সিলের সচিব বরাবর লিখিত অভিযোগ করেন।

    বিচারক অভিযোগপত্রে উল্লেখ করেন, এর আগেও একই মামলার এক আসামির জামিনের জন্য রুহুল আমিন হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন। এবার সরাসরি বাসায় ঘুষ পাঠানোয় তিনি ক্ষুব্ধ হয়ে আনুষ্ঠানিক অভিযোগ করতে বাধ্য হন।

    অভিযোগে আরও বলা হয়েছে, পিপি রুহুল আমিন আগেও বিভিন্ন মামলায় আসামি পক্ষের হয়ে তদবির করেছেন এবং আদালতের আদেশ প্রত্যাশামতো না হলে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে চাপ সৃষ্টি করেছেন। আলোচিত ‘জুলাই শহীদ জসিম কন্যা লামিয়া ধর্ষণ মামলা’তেও তিনি আসামি পক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

    এ ঘটনার পর বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা আইনজীবী সমিতি এক জরুরি সভা আহ্বান করে। সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট রুহুল আমিন শিকদারের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়। সমিতির লিখিত এই সিদ্ধান্ত জেলা প্রশাসক, দুদক, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

    একইদিন রাতে রুহুল আমিনের বিরুদ্ধে পেশাগত অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর জরুরি সভায় বসে জেলা ও পৌর জামায়াত নেতারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রেখে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

    আইনজীবী সমিতি আইনজীবীর সনদ ঘুষকাণ্ড জামায়াত নেতা দুর্নীতি পটুয়াখালী পাবলিক প্রসিকিউটর বার কাউন্সিল বাংলাদেশ বিচারব্যবস্থা রুহুল আমিন শিকদার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    June 9, 2026

    ৫ মাসে মালয়েশিয়ায় ৩০ হাজার বিদেশি আটক

    June 9, 2026

    দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    June 9, 20260 Views

    অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ২১ বছর পর অস্ট্রেলিয়াকে…

    ৫ মাসে মালয়েশিয়ায় ৩০ হাজার বিদেশি আটক

    June 9, 2026

    দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

    June 9, 2026
    Top Trending

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    June 9, 20260 Views

    অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ২১…

    ৫ মাসে মালয়েশিয়ায় ৩০ হাজার বিদেশি আটক

    June 9, 20262 Views

    মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের প্রথম পাঁচ…

    দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

    June 9, 20262 Views

    দেশে বর্তমানে বৈধ রেজিস্ট্রার্ড মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বলে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.