Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন
    ● সর্বশেষ

    যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

    August 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 7 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের এখন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

    যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা এক সঙ্গে বসি। কার কী দাবি শুনি।

    শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন।”

    অন্যদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, “জনগণের আকাঙ্ক্ষা না বুঝতে পারা কোনো দলের ভবিষ্যৎ নেই।”
    তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। এ কারণেই তাদের সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএ-তে গণতন্ত্র নেই উল্লেখ করে খসরু বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি আসলে কোন দেশের লোক।

    বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্য ও কারাগারে পরিণত করেছে। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।

    নির্বাচনী মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে রাষ্ট্রে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হবে।

    আগামীতে নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

    চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

    আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট ইউনুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।

    আওয়ামী লীগ সমালোচনা বাংলাদেশ নির্বাচন বাংলাদেশ রাজনীতি বিএনপি সংবাদ যারা পিআর চায় সালাহউদ্দিন আহমদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.