Close Menu
    What's Hot

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 2026

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 2026

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জামিন পেলেন ইমরান খান, তবে মুক্তি নয়
    ● সর্বশেষ

    জামিন পেলেন ইমরান খান, তবে মুক্তি নয়

    August 21, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সামরিক স্থাপনায় হামলার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২৩ সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন স্থাপনায় ইমরান খানের বিক্ষুব্ধ সমর্থকরা হামলা চালায়। ওই ঘটনার পর তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্ট সামরিক স্থাপনায় হামলার মামলাগুলোতে ইমরান খানকে জামিন দিয়েছেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ায় ইমরান খান সুপ্রিম কোর্টে আবেদন করেন। পরবর্তীতে আজ আদালত থেকে তার পক্ষে এই রায় আসে।

    সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।

    কিন্তু যেহেতু ইমরান দুর্নীতির মামলায় অভিযুক্ত তাই এখনই তিনি বাইরে বের হতে পারবেন না।

    ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ৭২ বছর বয়সী ইমরান খান। এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা করে শেহবাজ সরকার।

    ইমরান খান ছাড়াও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতাকে এমন মামলায় জর্জরিত করা হয়েছে।

    ২০২৩ সালের মে মাসে ইমরান খান স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার হন। এ ঘটনায় তার সমর্থকরা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। তারা ইমরানের গ্রেপ্তারে সেনাবাহিনীকে দায়ী করে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা ও ভাঙচুর চালান।

    সূত্র: আনাদোলু নিউজ

    ইমরান খান কারাবন্দি ইমরান খান খবর ইমরান খান জামিন জামিন হলেও মুক্ত নয় পাকিস্তান রাজনীতি পাকিস্তান সুপ্রিম কোর্ট সামরিক স্থাপনায় হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 2026

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 2026

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 20260 Views

    লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের নতুন কোনো সামরিক অভিযান হলে সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতার পরিপন্থী…

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 2026

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 2026
    Top Trending

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 20260 Views

    লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের নতুন কোনো সামরিক অভিযান হলে সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া…

    সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

    June 16, 20260 Views

    সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়…

    বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন? ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

    June 16, 20260 Views

    চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রাজনৈতিক ও রাষ্ট্রীয়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.