Close Menu
    What's Hot

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026

    শুটিংয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট অমিতাভ বচ্চনের

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে খারাপ হবে
    ● সর্বশেষ

    ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড. ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে খারাপ হবে

    August 16, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়েও ১০ গুণ খারাপ হবে—এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

    শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কাদের সিদ্দিকী বলেন, ‘জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করব।

    আইন অনুযায়ী তার বিচার করুন, তার শাস্তি দিন, মাথা পেতে নেব। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।’
    ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম।

    বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন। আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। আপনার এক বছরের শাসন আর হৃদয় থেকে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে।

    ’
    মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আব্দুল কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী ভাতা এক লাখ টাকা করা উচিত। তবে অন্তত চলতি বছরেই তা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মান চাই। যুদ্ধ খুব কঠিন জিনিস—যখন মুক্তিযুদ্ধ করেছি, তখন জীবনের মায়া ছিল না।”

    অন্তর্বর্তী সরকার আব্দুল কাদের সিদ্দিকী ড. ইউনূস নির্বাচন নির্বাচনী হুঁশিয়ারি ফেব্রুয়ারি নির্বাচন ২০২৬ বাংলাদেশ রাজনীতি শেখ হাসিনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026

    শুটিংয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট অমিতাভ বচ্চনের

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না…

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026

    শুটিংয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট অমিতাভ বচ্চনের

    October 1, 2026
    Top Trending

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 20263 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া…

    শুটিংয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট অমিতাভ বচ্চনের

    October 1, 20262 Views

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.