Close Menu
    What's Hot

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার
    ● সর্বশেষ

    সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

    August 15, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বনানীর সিসা লাউঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় আরও চারজন সন্দেহভাজনকে থানার পুলিশ হেফাজতে নিয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

    গ্রেপ্তাররা হলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আবদুল ওহিদের ছেলে মুন্না (২৭) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা গ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে মাকসুদুর রহমান হামজা (২৬)।

    এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) মেজর সাদমান ইবনে আলম।

    তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় দুই যুবককে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গামারুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দোতলায় সিসা বারের বাইরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

    নিহত রাব্বি মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর ছেলে। তিনি মহাখালী হাজারীবাড়ি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন।

    বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বির পায়ে ছুরিকাঘাত করে তাঁর পূর্বপরিচিত কয়েক যুবক। গুরুতর অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ‘৩৬০ ডিগ্রি সিসা বার’ থেকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বের হচ্ছেন সাদা শার্ট ও কালো প্যান্ট পরা রাব্বি। তাঁর পেছনে ছিল চেক শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক। এর পর একে একে আরও দুই যুবক বের হয়। ভবনের দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে তাদের মধ্যে কী নিয়ে যেন তর্ক হয়। একটু পর আরেক যুবককে সিসা বার থেকে নামতে দেখা যায়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রাব্বিকে অন্য যুবকরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর শুরু করে। এ সময় রাব্বি আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এর মধ্যে পায়জামা-পাঞ্জাবি পরা এক যুবক তাঁকে ছুরিকাঘাত করতে থাকে। কালো টি-শার্ট ও প্যান্ট পরা এক যুবক (তাঁর নাম খোকন) বাধা দিতে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। পরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে হামলাকারীরা। ততক্ষণে লিফটের সামনের ফ্লোর রাব্বির রক্তে ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা খোকন এগিয়ে এসে ধরলে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বি। পরে কয়েকজন ধরাধরি করে তাঁকে নিচে নামিয়ে আনেন।

    পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা রাব্বির পূর্বপরিচিত। রাব্বির সঙ্গেই চারজন সিসা বার থেকে নামে আর দু-তিনজন সিঁড়িতে ওত পেতে ছিল। এই ঘটনার পেছনে কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব আছে কিনা, তার তদন্ত চলছে।

    ওসি রাসেল সারওয়ার বলেন, ভোরে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে হামলার খবর পেয়ে পুলিশ যায়। তবে তার আগেই রাব্বি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

    অপরাধ সংবাদ কুমিল্লা গ্রেপ্তার ছুরিকাঘাত বনানী বাংলাদেশ যুবক হত্যা র‍্যাব সিসা বার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Top Trending

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20263 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.