Close Menu
    What's Hot

    মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি পোশাক মালিকদের

    November 16, 2026

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
    ● সর্বশেষ

    সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

    August 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশের সাবেক তিনজন গভর্নর এবং ছয়জন ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে দেশের সকল তফসিলি ব্যাংকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

    বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

    চিঠিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি ফরমসহ সব তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে, সেটির তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    যাদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ড. আতিউর রহমান দেশত্যাগ করেন। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলে পদত্যাগ করেন।

    ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা অন্যরা সবাই সাবেক ডেপুটি গভর্নর। তারা হলেন এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দি। মো. মাসুদ বিশ্বাস বিএফআইইউর প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন। আবু হেনা মো. রাজী হাসান দীর্ঘদিন বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

    সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে, এমন তথ্য দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর অংশ হিসেবে ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    আর্থিক তদন্ত ডেপুটি গভর্নর তফসিলি ব্যাংক দুদক দুর্নীতি বাংলাদেশ ব্যাংক বিএফআইইউ ব্যাংক হিসাব সাবেক গভর্নর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি পোশাক মালিকদের

    November 16, 2026

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি পোশাক মালিকদের

    November 16, 20260 Views

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমালিকরা। এ লক্ষ্যে…

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026
    Top Trending

    মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি পোশাক মালিকদের

    November 16, 20260 Views

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন…

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 20260 Views

    দেশের নগর এলাকার অবকাঠামো ও নাগরিক সেবার মান উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৯৫…

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 20260 Views

    চট্টগ্রাম নগরীতে অগ্নিকাণ্ডে জেলেদের বসবাসের ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.