Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তফসিলের আগে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি
    ● সর্বশেষ

    তফসিলের আগে এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি

    August 6, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তফসিল প্রকাশের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে।

    বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আয়োজিত এক বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় আজকের আলোচনাও হয়েছে।

    তিনি আরও জানান, এই মিটিংয়ে নির্বাচনের সময় প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নির্বাচন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণত প্রার্থীরা নিজের আসনে পছন্দের এসপি, ডিসি বা ওসিকে নিয়োগ চাইতে থাকেন। তবে এবার আমরা গণমাধ্যমের সামনে লটারি মাধ্যমে বদলির ব্যবস্থা করব, যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে।

    জাহাঙ্গীর আলম বলেন, আমরা শুধু এসপি এবং ওসিদের জন্য লটারি করবো। ওসিদের লটারি ডিভিশন ওয়াইজ করতে হবে। ডিসিদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কীভাবে কি করবে তাদেরটা তারা সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারাও লটারি করবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সিডিউল ঘোষণা করার কিছুদিন আগে আমরা লটারি পরিচালনা করব। কারণ সিডিউল ঘোষণার পর এসব বদলির দায়িত্ব চলে যায় নির্বাচন কমিশনের কাছে। এরপর নির্বাচন কমিশন চাইলে বদলির বিষয়টি পরিবর্তন করতে পারবেন।

    আইন-শৃঙ্খলা এসপি বদলি ওসি বদলি তফসিল ২০২৪ নির্বাচন নিরাপত্তা পুলিশ বদলি বাংলাদেশ নির্বাচন লটারির মাধ্যমে বদলি স্বরাষ্ট্র উপদেষ্টা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.