Close Menu
    What's Hot

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 2026

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 2026

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: রাকিবুল ইসলাম
    ● সর্বশেষ

    ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: রাকিবুল ইসলাম

    August 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে পারে।

    রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

    ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন, সারাদেশে অবরোধ কার্যকর করতে পারবে ছাত্রদলের নেতাকর্মীরা।

    সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

    ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুরুতে বিগত ১৫ বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নিহতের স্মরণ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

    ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করতে ছাত্রদলের সাবেক সভাপতি ইলিয়াস আলীসহ অসংখ্যক নেতাকর্মী হাসিনার সরকার বিভিন্ন বাহিনীর হাতে গুম-খুনের শিকার হয়েছেন।

    সংগঠনের নেতা-কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে এসেছেন। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতেও অনেককে দেখা গেছে।

    এ সময় ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন নেতা–কর্মীরা।

    ক্ষমতা ছাত্রদল রাকিবুল ইসলাম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 2026

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 2026

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 20260 Views

    আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি নতুন ভাষা ও বাক্যগঠনে পুনর্লিখন করা হলো। উপস্থাপনাটি নিউজ ভিডিওর…

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 2026

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026
    Top Trending

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 20260 Views

    আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি নতুন ভাষা ও বাক্যগঠনে পুনর্লিখন করা হলো।…

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 20260 Views

    সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামনে…

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 20263 Views

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিবেচনায় নিয়ে দেশের সড়ক ও নৌপরিবহনের ভাড়া…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.