Close Menu
    What's Hot

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যুক্তরাষ্ট্র ২৫টি বোয়িং বিক্রির বিষয় গুরুত্ব দেয়নি: বাণিজ্য উপদেষ্টা
    ● সর্বশেষ

    যুক্তরাষ্ট্র ২৫টি বোয়িং বিক্রির বিষয় গুরুত্ব দেয়নি: বাণিজ্য উপদেষ্টা

    August 2, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চলাকালে ২৫টি বোয়িং বিক্রির প্রসঙ্গ একবারও তোলেনি যুক্তরাষ্ট্র। ফলে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের ২৫টি বোয়িং কেনার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না বলেই মনে করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তো‌জার সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

    শুক্রবার (১ আগস্ট) গোলাম মোর্তোজা ব্যক্তিগত ভেরিফায়েড পেজে ভিডিওটি প্রকাশ করেছেন।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে হতে যাওয়া বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। অর্থাৎ চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা যাবে না। এ চুক্তি কতটা দেশের স্বার্থ সমুন্নত রাখবে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

    তবে গোলাম মোর্তোজার সঙ্গে আলাপচারিতায় বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী কোনো চুক্তি করছে না বাংলাদেশ। বাণিজ্য চুক্তি হওয়ার পর তাদের সম্মতির ভিত্তিতে তথ্য প্রকাশ করা হবে। 

    শুল্ক বিষয়ক দেনদরবার নিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ৩৫ শতাংশ থেকে পাল্টা শুল্ক ২০ ভাগে নেমে এলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এ থেকে ফল পেতে গেলে নিজস্ব সক্ষমতা ও প্রতিযোগিতা বাড়াতে হবে। দুঃখজনক হলেও চুক্তির বিষয়টি প্রকাশ হয়ে গেছে, সেখানে আসলে দেশের স্বার্থবিরোধী কোনো কিছুই নেই। যেসব বিষয় ইনডিরেক্টলি স্বার্থবিরোধী হতে পারে, সেগুলো থেকে আমরা আলোচনার মাধ্যমে বের হয়ে এসেছি। চুক্তি হলে দেশটির সম্মতিতে তথ্য প্রকাশ করা হবে।

    তিনি জানান, দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ২ বিলিয়ন ডলারের কৃষি পণ্য আমদানি ও বেসরকারি খাতকে এগিয়ে নিতে চায় সরকার।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা বহির্বিশ্ব থেকে ১৫-২০ বিলিয়ন ডলারের খাদ্যপণ্য আমদানি করি। আমরা যদি প্রতিযোগিতামূলক মূল্যে কৃষিপণ্য আমদানি করতে পারি, তাহলে ভোক্তাদের কম দামে দিতে পারবো। বাজার স্থিতিশীল থাকবে। আমাদের ঘাটতি ৬ বিলিয়ন ডলারের। আমরা ২ বিলিয়ন ডলারের আমদানি করতে পারলে বাণিজ্য ঘাটতি কমবে।

    আকাশ পথের যাত্রীর চাপ হিসেব করলে ২৫টি বিমান কিছুই না জানিয়ে শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ বিমানের সক্ষমতা বাড়াতে পরিবর্তন আসছে আইন ও বিধিতে। বোয়িং বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি যুক্তরাষ্ট্র। আকাশ পথে যে পরিমাণ যাত্রীর চাপ রয়েছে, তাতে ২৫টি বিমান কিছুই না। সক্ষমতা না বাড়ালে নতুন উড়োজাহাজ কোনো কাজে আসবে না। এজন্য আমরা আইন ও বিধিতে পরিবর্তন আনছি।

    ইউএস ট্রেড নীতিমালা বাণিজ্য আলোচনা বাংলাদেশ বোয়িং ডিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বিমান কেনাবেচা বিমান চুক্তি বোয়িং কেনা বোয়িং বিক্রি যুক্তরাষ্ট্রের মনোভাব শেখ বশিরউদ্দীন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20260 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সংবাদ…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 2026
    Top Trending

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20260 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20260 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 20260 Views

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.