Close Menu
    What's Hot

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রবাসীদের নিরাপত্তায় সৌদি-বাংলাদেশ শিগগিরই চুক্তি: আসিফ নজরুল
    ● সর্বশেষ

    প্রবাসীদের নিরাপত্তায় সৌদি-বাংলাদেশ শিগগিরই চুক্তি: আসিফ নজরুল

    August 2, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 6 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    আসিফ নজরুল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

    ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের কোনো চুক্তি এর আগে স্বাক্ষরিত হয়নি। এমনকি ভারত কিংবা পাকিস্তানের সঙ্গেও সৌদি আরবের এ ধরনের চুক্তি হয়নি। তিনি জানান, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার হবে।

    তিনি বলেন, মালয়েশিয়ায় যাওয়া নিয়ে যেসব কর্মী গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি, তাদের পাঠানোর প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এ বিষয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

    অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, আমি যখন বললাম মালয়েশিয়া কর্মী নিচ্ছে, তখন অনেকে বলেছে যারা এখন অবৈধ হয়ে আছে, তাদের বৈধ করার ব্যবস্থা হয়নি, আবার নতুন করে পাঠানো হচ্ছে। অথচ, মানুষের এত বড় দাবি পূরণ করার পরও গালিগালাজ করা হয়।

    বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশ মানেই বেহেশত না। বিদেশ যেতে ৮-১০ লাখ টাকা খরচ হয়, অথচ এমন জীবনযাপন করতে হয় যে দেশের খারাপ বস্তিতেও মানুষ ভালো থাকে। তাই যাচ্ছেন তো যাচ্ছেন, খোঁজ-খবর নিয়ে যান। প্রতারকের খপ্পরে পড়বেন না। ১০ লাখ টাকা থাকলে দেশে ছোট একটা ব্যবসা করেও ভালোভাবে বাঁচা যায়। আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু বলছি মরিয়া হয়ে বিদেশ যাবেন না। অনিশ্চিত ভবিষ্যতের জন্য ১৫ লাখ টাকা খরচ করে ঝাঁপ দেবেন না।

    আসিফ নজরুল আরও জানান, প্রবাসী কর্মীদের পুনর্বাসন (রিইন্ট্রিগ্রেশন) প্রক্রিয়ায় মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের হয়রানি কমাতে প্রবাসী সেবা ডিজিটালাইজড করা হয়েছে।

    আসিফ নজরুল চুক্তি ডিজিটাল সেবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী শ্রমিক প্রবাসী সুরক্ষা বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান রিইন্ট্রিগ্রেশন সৌদি আরব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Top Trending

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20263 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.