Author: MK Raj
আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ফজলুর রহমান। কিশোরগঞ্জ–৪ আসনে (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) দলটি থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তবে এই পরিচয়ের বাইরেও একটি পরিচয় নিয়ে বেশ কথা বলতে দেখা যায় বর্ষীয়ান এই রাজনীতিবিদকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু ধর্মীয় বক্তার মুখে তিনি শুনেছেন ‘ফজু পাগলা’ নামটি। এবার তিনি জানালেন, এই উপাধি নিয়ে বেশ আনন্দিত তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুফতি আমির হামজা ও মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানান তিনি। তার অভিমত, এই ইসলামী বক্তারাই তাকে এই নাম দিয়েছেন। তিনি বলেন, ‘ফজু পাগলা! আমি দেখলাম কথা তো ঠিকই বলেছে!…
গাজীপুর মহানগরীর পূবাইলে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিল স্ত্রী। ভুক্তভোগী স্বামীর নাম আকাশ (২১)। রোববার (৯ নভেম্বর) ভোরে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টায় পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে আকাশ (২১) নামের ওই যুবককে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করে। এ সময় স্বামী আকাশের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উপস্থিত জনতা আকাশের স্ত্রীকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে গ্রেফতার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক…
‘পুরনো দলগুলো বস্তাভর্তি টাকা আর হোন্ডাভর্তি গুণ্ডা নিয়ে আসবে, ভয় দেখিয়ে ভোট কিনে নিতে চাইবে। কিন্তু জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে—কারণ, শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক।’—এভাবেই আসন্ন নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মেহের আলী মোল্লাবাড়িতে আয়োজিত জনতার উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ আয়োজনের আয়োজন করে রামগঞ্জ উপজেলা এনসিপি। মাহবুব আলম বলেন, ‘অনেক পুরনো রাজনৈতিক দল আবারও মাঠে নামবে। তারা অর্থ, সন্ত্রাস ও ধর্মের অপব্যবহার করে ভোট কেনার চেষ্টা করবে। কেউ বলবে, আমাদের ভোট না দিলে জান্নাতে যেতে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। তিনি এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। রোববার (৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জানা যায়, তিনি ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন। জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। এর আগে জাতীয় নাগরিক কমিটির…
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এমনটাই নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ‘৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ মাসে যুক্তরাষ্ট্রের কৃষি অর্থনীতি ও ফার্ম লবির সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বড় অর্জন। রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। প্রেস সচিব লিখেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বে ড. খলিলুর রহমানের মাধ্যমে এই সাফল্যের সূচনা হয়, যিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। অধ্যাপক ইউনূস তাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনডিসিতে পাঠান। দীর্ঘদিন জাতিসংঘের একটি বাণিজ্যনীতিবিষয়ক সংস্থায় সিনিয়র পদে থাকা এই…
বাংলাদেশ নারী ক্রিকেটে চলমান বিতর্ক ও অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান, দীর্ঘদিন ধরেই দলের ভেতরে অস্বস্তিকর আচরণ, টাচ-সম্পর্কিত সমস্যা, অপমান এবং সিনিয়রদের প্রতি অশ্রদ্ধার পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটিরই সঠিক সমাধান দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘মঞ্জু ভাই টাচ করে কথা বলা পছন্দ করতেন। ইনফ্যাক্ট শোল্ডার ধরতো, পেছন থেকে এসে দুই হাতে ধরে কথা বলতো। কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ—এইটুকুনি বোঝার মতো ক্ষমতা মেয়েদের অবশ্যই আছে।’ জাহানারার সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে রোমানা বলেন, “ইন্টারভিউ দেখার পর খুব খারাপ লেগেছে, গিল্টি ফিল করেছি।…
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন এবং সাহসী বক্তব্যের মাধ্যমে প্রায়ই তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এক অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে কথা বললেন এই তারকা। পরীমণি অনুষ্ঠানে বলেন, ‘আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। ‘মেইনটেইন জীবনযাপন’ যাকে বলে খুব ট্রাই করছি। ‘কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ-ডাউন হয়ে যায়, তো ওদের সাথেই মিলেই আমার চলতে হয়।’ তিনি বলেন, ‘মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি।’ মা…
এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপনে এ আহ্বান জানান রাজনাথ সিং। শুক্রবার (৭ নভেম্বর) এই গ্রুপের সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে এ সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। রাজনাথ সিং তার সাক্ষাৎকারে বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনও ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না। অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা। ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভারত যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।’ ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের…
বিএনপি সব সময় সংস্কার বিশ্বাস করে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি কোনো অবস্থাতেই সংস্কারের প্রতিপক্ষ নয়। শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পালিয়ে গেছে। জাতি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য সকল ভোটার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকারকে দূরে রেখে কেউ কেউ চেষ্টা করছে আগে সংস্কার হবে, আগে বিচার হবে পরে গণতন্ত্র হবে। বিএনপি মনে করে বিচার, সংস্কার, গণতন্ত্র একসাথে চলতে হবে। বিএনপির এই নেতা বলেন, বিএনপি সব সময় সংস্কার…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.