Author: MK Raj
অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। আর অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই। সোমবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশাসন, পুলিশ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা,…
নিজের প্রয়াত পিতা মির্জা রুহুল আমিনকে স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেছেন, ঠাকুরগাঁও জেলার যা কিছু আধুনিক, এর শুরু আমার বাবার হাতে। এই জেলার প্রতিটি সৎ মানুষ জানে আমার বাবার কথা। আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার জন্য নিয়ে যে ফাউন্ডেশন হয়, তার নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁওয়ের সব নামকরা রাজনীতিবিদ। ১৯৯৭ সালে বাবার মৃত্যুতে সরকারি শোক প্রকাশ করা হয়। সোমবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লেখেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, আমি গত দুদিন ধরে ঠাকুরগাঁওয়ে আছি। কিছু কথা বলা খুব জরুরি আমাদের দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের জন্য। এসব…
আওয়ামী লীগ লকডাউন ও নাশকতার পরিকল্পনা করে নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সোমবার (১০ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস করবে আর আমরা বসে থাকবো- এটা কখনই হতে পারে না। সন্ত্রাস ও নাশকতা জনগণ কখনও সমর্থন করে না। তিনি বলেন, বিএনপি জনগণের দল, রাজপথের দল। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। কোনো ষড়যন্ত্র বা নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে পারবে না। এ সময়…
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় ‘নিষ্ক্রিয়’ থাকায় বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, ইসলামি যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল তখন কিন্তু বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি। শাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হন আর তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদের এটা বুঝতে হবে। রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক এক আলোচনাসভায় নাসীরুদ্দীন…
ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ অভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা বানচালের চেষ্টা করছে। একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে। একাত্তরে লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪ কে ভুলতে পারবে না, তেমনি ৭১ কেও ভোলা যাবে না। বিএনপির এই নেতা বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে একাত্মতা করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করা করেছিল…
আজ বেলা ১২টায় ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা দেওয়ান চৌধুরীর। পাঁচ ঘণ্টা পিছিয়ে বিকেল পাঁচটায় তার আগমনের নতুন সূচি নির্ধারিত হয়েছে। হামজার আগমনের দিনে জাতীয় ফুটবল দলে কোনো অনুশীলন সেশন নেই। বাফুফে হামজাকে ঢাকায় আসার জন্য টিকিট দিয়েছিল। ফেডারেশন সূত্রে জানা গেছে, অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে হামজা সেই ফ্লাইট ধরতে পারেননি। এজন্য তিনি নিজে টিকিট করে নতুন ফ্লাইট ধরেছেন। এতে ঢাকায় পৌঁছাতে পাঁচ ঘণ্টা বিলম্ব হচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ে মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে খেলা শুরু করেন। এরপর জুন ও অক্টোবর উইন্ডোতেও এসেছিলেন। জুন ও অক্টোবর দুই উইন্ডোতেই তিনি দুপুরে ঢাকায় নেমে বিকেলে অনুশীলন করেছেন। আগামীকাল রাতে কানাডা…
শিক্ষার্থীদের মোটিভেশন দিতে এসে নিজের জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় তারকারা যতই ঝলমলে দেখাক না কেন, পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা আর সংগ্রাম; এই বার্তাই তুলে ধরলেন তিনি। সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির একটি ইভেন্টে উপস্থিত হয়ে শুভ জানালেন, তার নায়ক হয়ে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। সঙ্গে মিডিয়ায় প্রবেশের প্রথম দিকের দুরবস্থার কথা অকপটে স্বীকার করে নেন তিনি। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলেছেন শুভ। এবারও সেই প্রসঙ্গ টানলেন আরও খোলামেলা ভঙ্গিতে। খানিক মজার ছলেই নিজের অতীতের কঠিন সময়ের কথা তুলে ধরলেন আবার। মডেলিং দিয়ে শুরু হলেও তারও আগে…
যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণের সঙ্গে তামাশা করবে তারাই রাজনীতি থেকে আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে। আমরা এই তরুণ প্রজন্ম জনগণের সঙ্গে থাকতে চাই। জনগণের চিন্তাভাবনাকে ধারণ করে আগামীর রাজনীতিকে এগিয়ে নিতে চাই। রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাহির গোলা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল। সেই আওয়ামী লীগ গত ১৬ বছরে ভিন্নমত দমনে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের ওপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, তাদের নেতাকর্মীদের খুঁজে খুঁজে বের করে মামলা দেওয়া, হামলা করা, এলাকা ছাড়া করা এবং…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। রোববার রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু আমন্ত্রণপত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে এ আমন্ত্রণপত্র দিয়ে এসেছি।
যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দখলদার বাহিনীর চালানো হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতজনের লাশ গাজা বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এখনো বহু লাশ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু অব্যাহত বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা গুরুতর সমস্যার মুখে পড়ছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তার অস্বীকার করেছে ইসরাইল। যার ফলে এখন পর্যন্ত ২৪১ জন ফিলিস্তিনি নিহত এবং ৬১৯ জন…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.