Author: MK Raj
চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।’ এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসকদের একটি সূত্র জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, খালেদা…
নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ তুলেছেন মানিকগঞ্জের আলেম–ওলামা ও তাওহিদী জনতার নেতৃবৃন্দ। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার আবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন মহল চাপ সৃষ্টি করছে। এ সুযোগে একটি রাজনৈতিক গোষ্ঠী ইস্যুটিকে উসকে দিয়ে নির্বাচনের আগে মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজীবুর রহমান। তিনি বলেন, একটি পালাগানের…
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের সঙ্গে কনটেইনার টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের আদানি চুক্তির মতো এই সরকারও একই পথে হাঁটছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় তাড়াহুড়ো করে কনটেইনার টার্মিনাল চুক্তি’ শীর্ষক মতবিনিময় ও পরামর্শ সভায় এ মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, সরকার অতিগোপনে বা চুপিসার বন্দরের চুক্তি করেছে প্রবল বিরোধিতার মুখে। এই চুক্তি করার কোনো ম্যান্ডেট এমন সরকারের নেই। তাদের কী এমন দায় পড়লো যে, এভাবে জাতিকে কোনকিছু না জানিয়ে এভাবে চুক্তি করে বন্দর…
নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। যা জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইংয়ের বরাতে জানানো হয়, এদিন পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্র এবং স্থল উভয় স্থানেই ‘নির্ভুলতার সঙ্গে’ লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। যা অত্যাধুনিক নির্দেশিকা এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে স্টেট অব-দি-আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। পরীক্ষাটি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র…
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমি এই বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এই আশা প্রকাশ করেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলেছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়। ইতোমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর…
উত্তোরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এরইমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে। মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আইনশৃঙ্খলার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এমন কোনো পরিবেশ নেই, যাতে নির্বাচন ব্যাহত হতে পারে। মির্জা ফখরুল বলেন, বিএনপি স্রোতস্বতী নদীর…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দল। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আরও যে প্রস্তুতি নেওয়া দরকার তা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আরও যে প্রস্তুতি নেওয়া দরকার তা নেওয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। রুহুল কবির রিজভী আরও বলেন, ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ…
নওগাঁয় বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজন মারা গেছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। রোববার (২৩ নভেম্বর) রাতে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এক বিয়ে বাড়ির খাবার খেয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি ওই আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ মানুষের খাবার আয়োজন করা হয়। খাবার খাওয়ার পর ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাত্রাতিরিক্ত পেট ব্যথ্যা ও বমি শুরু হয়। এক পর্যায়ে একে একে অসুস্থ হতে থাকলে পরের দিন সোমবার সকালে তাদের নেওয়া হয় পার্শ্ববর্তী পত্নীতলা…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে আগামী ৪ ডিসেম্বর রায়ের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ রিট আবেদন করেন। গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করে। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত…
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান শায়রুল। এদিকে বিএনপির পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। বিএনপিপ্রধানের চিকিৎসায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন- অধ্যাপক…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.