Author: MK Raj
এমন সাফল্য এর আগে দেখেননি বলিউডের রণবীর সিং! গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’, আর প্রথম দিনেই বাজিমাৎ। সিনেমাটি খাতা খুলল ২৭ কোটি দিয়ে; এর মধ্য দিয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং পেলেন রণবীর। বিশেষজ্ঞদের অনুমান ছিল,‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে। কিন্তু ব্যাপারটি তার চেয়েও বেশি দেখা গেল। সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’। এছাড়াও রণবীরের অতীতের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির…
গণতন্ত্রের জন্য ভাইরাস আওয়ামী লীগ, এই ভাইরাসের বিদায়ে দেশে এখন সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চকরিয়ার মাতামুহুরিকে উপজেলায় রূপান্তরিত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে সে প্রতিশ্রুতি রক্ষা করে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপির স্থায়ী…
ইসরাইলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ায় আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া ২০২৬ সালের ইউরোভিশন গানের কনটেস্ট বয়কটের ঘোষণা দিয়েছে। গাজা যুদ্ধ ও ভোট অনিয়মের অভিযোগ ঘিরে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি তুলেছিল দেশগুলো। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) জেনেভা বৈঠকে নতুন বিধিনিষেধ নিয়ে ভোট হয়। তবে সদস্যদের অধিকাংশ মত দেন—ইসরাইলকে বাদ দেওয়া নিয়ে আর কোনো ভোটের প্রয়োজন নেই, তাই ইউরোভিশন ২০২৬ পরিকল্পনা অনুযায়ীই চলবে। ইবিইউর সিদ্ধান্তে ক্ষুব্ধ স্পেন–আয়ারল্যান্ড স্পেনের ব্রডকাস্টার আরটিভিই, যারা ইসরাইলবিরোধী গোপন ব্যালটের দাবি তুলেছিল, জানায়—এই সিদ্ধান্ত উৎসবের আয়োজনে তাদের অবিশ্বাস বাড়িয়েছে। আয়ারল্যান্ডের আরটিই জানায়, গাজার মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির পরিপ্রেক্ষিতে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের জন্য অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য। স্পেন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। পাত্রী জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে। বিয়ের অনুষ্ঠানে নববিবাহিতা দম্পতির সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন লেখেছেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দুজন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর তাদের…
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুই কারণেই সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয় বারের মতো পেছানো হয়েছে। জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।” বিএনপির একজন চিকিৎসক বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েক দিন একই জায়গায়তে আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডোমের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে…
দেশের শোবিজ জগতে হঠাৎ দুঃসংবাদ ভেসে আসছে; ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন। তবে বিষয়টি নিয়ে সংশিষ্টদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি; আরিফিন শুভর অবস্থাও স্পষ্ট জানা যায়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অপ্রত্যাশিত ঘটনার দৃশ্য ফাঁস হতেই কৌতূহল জাগে সিনে ভক্তদের মনে। তাতে দেখা যায়, আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন, যিনি তা নেভানোর চেষ্টা করছেন। এমন দৃশ্য নিশ্চিতভাবে নানা কৌতূহলের জন্ম দেয়। পরে সংবাদমাধ্যমে উঠে আসে, ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে; সেই দৃশ্যটি মূলত ছিল- তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে। কিন্তু ক্যামেরা…
আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করে নিউইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি বলেন, যদি নেতানিয়াহু নিউইয়র্কে প্রবেশ করেন, তাকে গ্রেফতার করা হবে। তবে নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান, তিনি এই সফরে যাবেন। নেতানিয়াহু মেয়র মামদানির সঙ্গে আলোচনার শর্ত হিসেবে বলেন, মামদানি যদি ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবেই আলোচনা সম্ভব। মেয়র মামদানি আইসিসি-র গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশ্বনেতাদের নিউইয়র্কে প্রবেশ করলে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন। হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হত্যাকাণ্ডের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে ইসরাইল এই…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতেও মনোনয়ন পাননি বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যন্ত বিএনপি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনো ফাঁকা রয়েছে ২৮টি আসন। ফাঁকা আসনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন চেয়েছেন রুমিন ফারহানা। এর আগে ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আরও দুটি রাজনৈতিক দলের নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে একটি দল হচ্ছে ‘আমজনতার দল’। দলটির সদস্যসচিব তারেক রহমান গেল মাসে (নভেম্বর) নিবন্ধন না পেয়ে ইসির সামনে ১৩৪ ঘণ্টা অনশন করেছিলেন। অবশেষে সেই অনশনের ফল পেতে যাচ্ছেন তিনি। নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হলো- জনতার দল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায়…
এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ জেড এম জাহিদ জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো। উনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.