Author: MK Raj

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশে তিনি এ বক্তব্য দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন ভিন্ন ভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী কিংবা সাংস্কৃতিক কর্মী হিসেবে—আবার সক্রিয় হয়ে উঠছে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, পেশাজীবী বা বুদ্ধিজীবীর মাধ্যমে দিল্লির আধিপত্য এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সব পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা করতেছে, ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে, তাদের একাউন্টেবল করতে হবে। সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য…

Read More

রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং তাদের খুঁজে বের করার জন্য সাধারণ জনগণের কাছে তথ্য চেয়ে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিলেই তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ডিএমপি হামলাকারীদের…

Read More

‎ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা। তারা জানান, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সবাই ঢাকায় থাকায় দীর্ঘ সময় বাড়িটি ফাঁকা ছিল। ‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার…

Read More

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। টালিউডের ‘লেডি সুপারস্টার’ হিসেবেও পরিচিতি রয়েছে যার। কর্মজীবনের সাফল্য এবং পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুন্দর পারিবারিক জীবন ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি একসময় বিষণ্ণতা বা মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী জানান, জীবনে এত সাফল্য ও সুন্দর সংসার থাকা সত্ত্বেও তিনিও বিষণ্ণতায় ভুগেছেন। এই অভিজ্ঞতার পর তিনি বুঝতে পেরেছেন মানসিক সমস্যা কতটা ভয়াবহ হতে পারে। অভিনেত্রী বলেন, ‘আমিও সেই সময় ডিপ্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি। তবে সেক্ষেত্রে আমার কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়নি ঠিকই। কিন্তু আমি বুঝেছিলাম ডিপ্রেশন ঠিক…

Read More

গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঝালকাঠি-১ আসন থেকে এনসিপির সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু। দিনকয়েক আগেই বেইলি রোডে ওসমান হাদির সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিনের স্মৃতি তুলে ধরেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। সে সময় থেকে তার মানসিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত হাদি এসিস্টেড ভেন্টিলেশনে, তার মানে সে নিজে থেকে শ্বাস নিচ্ছে ব্যাপারটা এমন না।…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওয়ানা হয়েছে তারা দুইজন। তবে, এই সাক্ষাতের বিষয়বস্তু কি সেটি জানাননি শায়রুল কবির খান। ধারণা করা হচ্ছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পর বাংলাদেশ আসছেন। তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাকে অবহিত করা হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দেশের আইনশৃঙ্খলা…

Read More

তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আন্তর্জাতিক ফোরামে রাশিয়া, তুরস্ক ও ইরানের শীর্ষ নেতারা মিলিত হয়েছেন। শুক্রবার ওই বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সাক্ষাৎ এক অপ্রত্যাশিত মোড় নেয়। আরটি ইন্ডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পুতিনের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বিলম্বিত হওয়ার কারণে শেষ পর্যন্ত পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে চলা একটি রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করেন। আরটি ইন্ডিয়া বলছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাশের একটি রুমে ৪০ মিনিট অপেক্ষা করার পর ধৈর্য হারিয়ে ফেলেন।…

Read More

গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমন পরিস্থিতিতে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রাতে একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানায় বিসিবি। সেখানে লেখা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন, সেই কামনা করছে বোর্ড। আমাদের ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে।’ শুক্রবার জুমার নামাজ শেষে বিজয় নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ…

Read More

ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সংগঠনটির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নগরের দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের…

Read More