Author: MK Raj
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। যাত্রাপথে তিনি কয়েকঘণ্টা কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট ফ্লাইটের জন্য অবস্থান করবেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়াওয়েজের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে রওনা করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একসঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান। জানা গেছে, আগামী ২৫…
লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে জামায়াত আমির লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন। তিনি আরও লেখেন, শহীদ ওসমান…
মেডিকেল ভর্তির চান্স না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে ৩৩ হাজার ভোল্টেজের তারে হাত দিযে নিজেকে শেষ করে দিলেন নীরব নামে এক যুবক। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরে ছাত্রাবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে সে খুঁটিতে উঠে বৈত্যুতিক তারে হাত দেন। এ সময় তার শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম। দুজনই মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আখাউড়ায় বিজয় দিবসের নামে চাঁদাবাজির অভিযোগ ইউএনওর বিরুদ্ধেপরিবার সূত্রে জানা যায়, নীরব পরিবারের বড় ছেলে। সে রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতেন। সেখানে থেকে কোচিং করে মেডিকেল ভর্তি…
দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে নির্ধারিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম চালুর তারিখ পুনরায় পেছানো হয়েছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এখন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর হবে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সহকারী শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ৩৩ সেকেন্ডের ভিডিওটি গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ঘটনার মূল ঘটনা ঘটে এর আগে, গত ৮ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে। ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষক অপর শিক্ষককে চেয়ারের সঙ্গে চেপে ধরে রেখেছেন। এ সময় এক নারী শিক্ষককে বলতে শোনা যায়, আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। জুনায়েদ সাহেব, আপনারা এডি কাজ করতাছেন? মারামারি করন লাগে দুজনে, কাইজ্জা করন লাগে? প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,…
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তিনদফা দাবি আদায় না হলে তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে। মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনতিবিলম্বে দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সাদিক কায়েম যখন কথা বলছিলেন, তখন পাশে দাঁড়িয়ে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে অনেকটা বিব্রতও দেখাচ্ছিল। সাদিক কায়েম তিনটি দাবি পড়ে শোনান। বলেন, আমাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়েছে কি না—এ বিষয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার (১২ ডিসেম্বর) ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়…
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেছেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশমাখা স্নেহ দিয়ে বোঝাতেন, ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ সেই সান্ত্বনা চায় না। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাজমুল বলেন, আমার ভাইয়েরা আইসিইউতে থাকবে, নিশ্বাস নিতে পারবে না। আর…
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়। হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বলিউডের অন্যতম শীর্ষ ধনী অভিনেতা অক্ষয় কুমার। তার সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপন প্রায় সবারই জানা। অথচ কোটিপতি হয়েও যেন পুরোপুরি সুখী নন এই সুপারস্টার! সম্প্রতি এক সাক্ষাৎকারে আক্ষেপ করলেন অক্ষয়; জানান, তারকাখ্যাতির কারণে মধ্যবিত্ত জীবনের একটি সাধারণ অভ্যাস এখন চাইলেও করতে পারেন না। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউড সুপারস্টার হওয়া অক্ষয় কুমার একসময় সামান্য খরচ জোগাতেও হিমশিম খেতেন। এখন তিনি শতকোটি রুপির মালিক এবং তার জীবনযাপনও বিলাসবহুল। অক্ষয় কুমার জানান, বাইরে ঘোরা বা স্ট্রিট ফুড খেতে খুব একটা মিস না করলেও সমুদ্রে যাওয়াটা এখনও তিনি খুব মিস করেন। অভিনেতার কথায়, ‘আমি প্রতিদিন সৈকতে যেতাম। আমি সেখানে গিয়ে শরীরচর্চা করতাম।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.