Author: MK Raj
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। শায়রুল কবির আরও বলেন, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেটি গ্রহণ করেন বিএনপির…
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা । রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ (সোমবার) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ বৈঠকের বিষয়ে জানিয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা-সংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা…
২০২৫ সালটি বলিউডের জন্য যেন এক মিশ্র অনুভূতির বছর। একদিকে যেমন ‘ধুরন্ধর’-এর মতো ব্লকবাস্টার ছবি প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে, অন্যদিকে ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি তারকাদের হারিয়েছে মায়ানগরী। শোকের এই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এলো অভিনেতা ইমরান হাশমিকে নিয়ে। রাজস্থানে শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন হাশমি। সেখানে একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হঠাৎ করেই তার পেটের পেশি ছিঁড়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়। বিষয়টি টের পাওয়া মাত্রই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া…
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতীয় প্রেস নোটে যা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করছি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এজন্য যে, বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার ভেতরে, এমন না যে এটা বাইরে কোনো জায়গায় বা কূটনৈতিক এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে, ২০-২৫ জনের একটি দল, হতে পারে; আবার সংখ্যা বেশিও হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ জনের একটি হিন্দু চরমপন্থি সংগঠনের লোকজন এতদূর পর্যন্ত আসতে পারবে কেন? একটা সুরক্ষিত এলাকা, তার মানে তাদের আসতে দেওয়া…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। সেই ধারাবাহিকতায় ওসমান হাদির পরিণতিও এমন হলো। অকালে ঝরে গেলেন একজন বিপ্লবী কণ্ঠ।’ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাগফিরাত কামানায় উপজেলা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা একজন দেশপ্রেমিক ও সময়ের বীর সন্তানকে হারালাম। যাদের আত্মত্যাগ ও অবদানের কারণে আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশ আজ গণতন্ত্রের অগ্রযাত্রায় কয়েক ধাপ এগিয়ে গেছে।…
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ভালোবেসে থাকলে, হাদির হত্যার বিচার চাইলে, শাহবাগকে ফ্যাসিবাদমুক্ত, ভারতীয় আধিপত্যবাদমুক্ত করতে চাইলে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তার বড় ভাই ওমর বিন হাদি। তিনি বলেন, আমি শহীদের ভাই হতে চাইনি। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমান বিন হাদির পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ। ওমর বিন হাদি বলেন, যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বীর যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদত উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে…
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া গর্হিত কাজ। সরকার এসব বরদাস্ত করবে না।’ সব স্থাপনায় একযোগে সরকারের নিরাপত্তা দেওয়া কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’ ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে খালিদ হোসেন বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।’ তিনি জানান, ময়মনসিংহের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার…
দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য সারাবিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রেডিও, টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সালাহউদ্দিন বলেন,…
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিধায় কোনো মব কালচার সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করি অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। তিনি আরও বলেন, আমরা যদি তাদের মতো নিজ হাতে মব কালচার প্রতিহত করতাম, একটি ক্যাম্পাসও স্থিতিশীল থাকত না। আমরা সেজন্য ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছি। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। এসময়…
ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও এখনও শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মতামত ও বক্তব্যের কারণে কারোর ওপর হামলা হওয়া গ্রহণযোগ্য নয়। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক রেডিও, টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভা করে বিএনপি। মতবিনিময়…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.