Author: MK Raj
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছাচ্ছে। নতুন বছরে নির্বাচিত হয়ে আসা সরকারের কাছে প্রবাসীরা প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন। কুয়েত প্রবাসী মোহাম্মদ ফারুক বলেন, ‘ভোট হলো একটি আমানত। প্রবাস থেকে প্রথমবার ভোট প্রদান করব, সৎ ও যোগ্য ব্যক্তিকে দেব— যে প্রার্থী প্রবাসীদের জানমাল ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি। যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও…
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলেও আর্থিক কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই মুস্তাফিজুর রহমানের। যদিও চুক্তি বাতিলের পেছনে টাইগার পেসারের ব্যক্তিগত কোনো ভূমিকা নেই। সে কারণেই অনেকের মনে হতে পারে, তবে কেন ক্ষতিপূরণ পাবেন না? এর নেপথ্যে রয়েছে আইপিএলের বিমা পলিসি। গত মাসের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। তবে সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী কয়েকটি গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপ করে, যার ফলেই মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনার পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আসন্ন টি-টোয়েন্টি…
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা সরদার পাড়ায় মাদকের টাকা না দেওয়ায় আপন খালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন তিনি। ঘটনার রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাদের মারধর করেন এবং কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। চিৎকার…
শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার করে সংগঠন তৈরি না করে, সেই পেশার মানুষদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু মিছিল মিটিং করার জন্য সংগঠন তৈরি করা নয়, আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে মাতা উঁচু করে দাঁড়াতে পারে। তারা যাতে সবসময় সম্মানিত থাকে। তারা যেন পুলিশি হয়রানি শিকার না হয়, এই জিনিসগুলো লক্ষ্য রেখে আইন প্রণয়ন করতে হবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা…
ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে, তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া-দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোই জন্য ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না। এই বিষয়ে রাজনৈতিক প্রভাব পড়বে কি না এক প্রশ্নের উত্তরে…
সম্প্রতি আইইডিসিআর এর জরিপে দেখা গেছে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা নিয়ে এক ভয়াবহ তথ্য, যা জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি। জরিপের পর্যবেক্ষণে দেখা গেছে আইসিইউতে চিকিৎসাধীন ৪১ শতাংশ রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না, অন্য সব রোগের ক্ষেত্রে এই হার ৭ শতাংশ। কোনো রোগী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এ কারণে চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার এক যুগান্তকারী ঘটনা। জরিপের তথ্য অনুযায়ী অনেক রকমের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী পেনড্রাগ রেজিস্ট্যান্স (পিডিআর) হয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে। অ্যান্টিবায়োটিক বিশ্বব্যাপী অত্যন্ত সমাদৃত এবং চিকিৎসা ক্ষেত্রে যার অবদান অবিস্মরণীয়। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানবজাতির জীবন রক্ষার প্রধান অস্ত্র হচ্ছে অ্যান্টিবায়োটিক। দুঃখজনক…
প্রশ্ন: আপন ভাগনির মেয়েকে বিয়ে করা যাবে? কেউ যদি বিয়ে জায়েজ মনে করে ভাগনির মেয়েকে বিয়ে করে ফেলে তাহলে করণীয় কী? উত্তর: নিজের আপন ভাগনি অর্থাৎ আপন বোনের মেয়েকে যেমন বিয়ে করা নিষিদ্ধ, আপন ভাগনির মেয়েকেও বিয়ে করা নিষিদ্ধ। ইসলামে মাহরাম নারীদের বিয়ে করলেও বিয়ে হয় না। না জেনে কেউ যদি আপন ভাগনির মেয়েকে বিয়ে করে ফেলে, তাহলে হারাম জানার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যেতে হবে এবং এই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, মুমিন নারীদের বলো, যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া…
জোড়া খুনের মামলার তালিকাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরীকে (৪৩) গ্রেপ্তারের পর তার অনুসারীরা পুলিশের কাছে থেকে ছিনিয়ে নিয়ে গেছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকার আমলে সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর সময়ে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে, জিয়াউল হক বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। পুলিশের তথ্যমতে, জিয়াউল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি খানখানাবাদ ইউনিয়নের আলোচিত জোড়া খুনের মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে জিয়াউল হককে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই যুদ্ধের যোদ্ধাদের বিচার নয় বরং সুপরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতের পর কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভীর টঙ্গীর বাসায় এসে সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। আসন্ন নির্বাচন সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের বিতর্কিত করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। এর আগে, চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান…
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে মাদুরো বলেছেন, “আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।” এছাড়া নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত শনিবার মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদুরোর নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না। তবে ভবিষ্যতে চাইবেন। আদালত…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.