Author: MK Raj
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে। বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড দেওয়ার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আবদুর রহমান খান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার যে ঝামেলা, তা এড়াতে পরিপত্র জারি করা হয়েছে। সার্কেল এন্ট্রি দেয়নি। পেপার রিটার্ন যারা দিয়েছে, তাদেরটা অনলাইনে এন্ট্রি দেওয়া হবে। এনবিআরের সব কাজ ডিজিটাইজড করা হবে জানিয়ে তিনি আরও বলেন, এনবিআরের সব কাজ সম্পূর্ণ স্বচ্ছ করতে চাই। প্রসেসকে সহজ করতে প্রয়োজনে আইনি সংশোধন করা হবে। মূল উদ্দেশ্য জনগণের হয়রানি কমানো। এনবিআর চেয়ারম্যান…
কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হবে। বিএনপি সবসময় দেশের আলেম-ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, কখনোই আলেম-ওলামাদের খাটো হতে দেয়নি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের মারকাজ মসজিদ মাঠে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও ওলামা দল দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুর রউফের…
বুধবার (০৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং…
বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া নতুন বছরে নতুন স্বপ্নের কথা জানালেন। বললেন, ওপারে সবসময় আলো থাকে, শুধু লেগে থাকতে হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটছেন প্রিয়াংকা চোপড়া। হাঁটতে হাঁটতে বললেন, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি। ২০২৬-এ এসে নিজের প্রতি কৃতজ্ঞতা জানানোই তার কাছে বড় কাজ বলে জানান অভিনেত্রী। বালুকাবেলায় নিজের পায়ের ছাপ দেখিয়ে তিনি বলেন, আমি নিজেকে বলেছিলাম— এই কাজটি আমি আরও ভালো করে করব। ওই দেখুন, ২০২৬-এ আমার প্রথম কয়েকটি পদক্ষেপ। এটাকেই ভবিষ্যৎ বলে মনে হচ্ছে। নিজের পরিবারের…
ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে এখনই কোনো পরিবর্তনের পথে হাঁটছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংস্থাটি জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা ঝুঁকির তথ্য তাদের হাতে নেই। মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মধ্যে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিসিবি প্রতিনিধিদের জানানো হয়, আইসিসির বর্তমান নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য ভারতের ভেন্যুগুলোতে কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। এর আগে গত ৪ জানুয়ারি জরুরি বৈঠকের পর বিসিবি আইসিসিকে চিঠি…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় তিন পরিচালক নিয়োগ দিয়েছে দলটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ‘সংশিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো: গণী উল আজমকে নিযুক্ত করা হয়েছে।’ গত বছরের ১৭ ডিসেম্বর তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম…
ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর তালিকা আপডেট করেছে। এতেই যুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম এখন এ তালিকায় রয়েছে। নিয়ম অনুযায়ী, এই ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্যে এই নতুন দেশগুলোর তালিকা ও কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই…
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই-এর নির্দেশে বাদ দেওয়ার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ। পরে আইসিসিকে বিসিবি জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে দল পাঠাতে চায় না তারা। নিজেদের খেলা শ্রীলঙ্কার ভেন্যুতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। শুরুতে শোনা গিয়েছিল, আইসিসি এই ব্যাপারে ইতিবাচক। তবে ইএসপিএনক্রিকইনফো গতকাল জানিয়েছে নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। তবে আজ সকালে খোঁজ নিয়ে জানা গেল, বিসিবির কাছে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে গতকাল রাতে মেইলের উত্তর দিয়েছে আইসিসি। বিসিবির…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা শেষে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান তিনি। ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিট দেওয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং ৫…
সারা দেশে চলছে মৃদ শৈত্যপ্রবাহ। এই হাড় কাঁপানো শীতে পানিতে নেমে জলকেলিতে মেতে ওঠা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু সেই কঠিন কাজ সহজ করলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান! এই কনকনে শীতে সুইমিংপুল থেকে সদ্য নিজেকে ধরা দিয়ে জানালেন, তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা! ছোট পর্দা থেকে সিনেমা, জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়গুণের পাশাপাশি রূপ-ফ্যাশনেও ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করেন, নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন। সদ্য নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। দেখা যায়, একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাচ্ছেন সাদিয়া আয়মান। এ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.