Close Menu
    What's Hot

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 2026

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»এনবিআরের আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা
    জাতীয় রাজনীতি

    এনবিআরের আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

    June 27, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 8 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামী মঙ্গলবার (১ জুলাই) বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ওইদিন বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের বৈঠকে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

    শুক্রবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

    অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার কার্যালয়ে ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী এক আলোচনা সভা হয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

    এই সভা থেকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে-

    ১. এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা।
    ২. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যু করা কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা করা।
    ৩. আগামী ১ জুলাই বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা হবে।

    অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সরকার প্রত্যাশা করে যে আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য সভায় আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন সম্ভব হবে।
    মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করতে অনুরোধ করা হলো। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ দপ্তরে অবস্থান করে সব কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো।

    উপদেষ্টা এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

    May 10, 2026

    জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

    May 7, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

    May 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 20263 Views

    ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অভিনেতা…

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Top Trending

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 20263 Views

    ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপের…

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 20263 Views

    রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক…

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 20261 Views

    বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.