Author: MK Raj

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলানে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে অভিযান চালিয়ে ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৯৫ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তিনি জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ, পাকিস্তানের ১০ জন পুরুষ, বাংলাদেশের ২৬ জন পুরুষ, থাইল্যান্ডের…

Read More

প্রশ্ন: বাজার থেকে গরু-খাশির গোশত কিনে আনার সময় বা গোশত কাটার সময় গোশতের সঙ্গে লেগে থাকা রক্ত অনেক সময় কাপড়ে লেগে যায়, এই রক্ত লেগে যাওয়ার কারণে কি কাপড়ে নাপাক হবে? উত্তর: পবিত্র ও অপবিত্র হওয়ার দিক থেকে রক্ত দুই প্রকার। এক প্রকার রক্ত হলো প্রবাহিত রক্ত, যা পশুপাখি জবাইয়ের সময় নির্গত হয় কিংবা মানুষ বা জীবিত পশুপাখির শরীরের কোনো অংশ কেটে যাওয়ার কারণে বের হয় এবং তা গড়িয়ে পড়ার পরিমাণ হয়। এই প্রকারের রক্ত হারাম ও অপবিত্র। দ্বিতীয় প্রকার হলো মানুষ বা পশুপাখির শরীর থেকে নির্গত সামান্য রক্ত, যা গড়িয়ে পড়া পরিমাণ নয় এবং পশুপাখি জবাইয়ের পর এর গোশত…

Read More

আদিত্য ধর পরিচালিত ও রনবীর সিং অভিনীত চলচ্চিত্র ‘ধুরন্ধর’ ভারতীয় বক্স অফিসে হিন্দি ভাষার সিনেমার সর্বোচ্চ আয়ের নতুন ইতিহাস গড়েছে। ছবিটি হিন্দি ডাব সংস্করণসহ মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা ২: দ্য রুল’–কে ছাড়িয়ে গিয়ে এই নজির স্থাপন করেছে। সিনেমাটি প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও B62 স্টুডিওস। জিও স্টুডিওসের তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৮১.০৫ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার। রনবীর সিংয়ের পাশাপাশি খল চরিত্রে অক্ষয় খন্নার অভিনয় দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রাম্পাল, সারা অর্জুন, রাকেশ বেদী, মনব গোহিল, দানিশ প্যান্ডোর, সৌম্য তন্দন, গৌরব গেরা ও নাভিন কৌশিক। গল্পের দিক…

Read More

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলম মামলাটির সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য দেন। পরে আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিন উর রহমান তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন।…

Read More

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। সিইসি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়া…

Read More

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের ‘যুদ্ধযন্ত্র’কে শক্তিশালী করছে। মার্কিন পররাষ্ট্রনীতিতে উগ্রপন্থি হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় (রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির) ‘রাশিয়া স্যাংশন বিল’-এ (রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা) সম্মতি দিয়েছেন। এর লক্ষ্য হলো রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল- তা দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ হচ্ছেন তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া-মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে আপসহীন নেতা উল্লেখ করে তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ; তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে।…

Read More

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আজকে বাংলাদেশে যে আরেকটা গণতান্ত্রিক পরিবর্তন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। তিনি আমাকে রাজনীতিতে এনেছেন। তিনি জীবিত থাকাকালে আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারের আদেশ আসেনি। এই আদেশ এসেছে তার মৃত্যুর পর। আজকে যদি উনি জীবিত থাকতেন অনেক কিছুই হয়তো অন্যরকম হতো।’ সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টকশোতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে বিশেষ করে গত ১৫ বছরে টেলিভিশন টকশো, সংসদ ও নির্বাচনি এলাকায় ধারাবাহিকভাবে দল, দেশ ও মানুষের পক্ষে কথা বলে এসেছেন। তার ভাষায়, বিএনপি একটি বড় রাজনৈতিক দল; সেখানে নানা ধরনের হিসাব-নিকাশ থাকা স্বাভাবিক। দীর্ঘদিন পর দেশে…

Read More

ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করেছিল বাংলাদেশ। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বুধবার) বেলা পৌনে একটার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে। বিসিবি আরও জানিয়েছে,…

Read More

মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ওপেন সোর্স শিক্ষা উদ্যোগ ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)-এর জোহর বাহরু ক্যাম্পাসে এই বিশেষ ইভেন্টটি আয়োজিত হয়। বিশ্বজুড়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ‘ওয়ার্ডপ্রেস’-কে একাডেমিক অঙ্গনে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন। এই আন্তর্জাতিক ইভেন্টের মূল নেতৃত্বে ছিলেন একঝাঁক মেধাবী বাংলাদেশি তরুণ। ইভেন্টের লিড অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম এবং কো-লিড অর্গানাইজার হিসেবে ছিলেন ওয়েব ডেভেলপার নাসিম মিয়া। তাদের সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আরও পাঁচজন অভিজ্ঞ সংগঠক যুক্ত ছিলেন। অনুষ্ঠানে মোট চারজন স্পিকার বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে স্পিকার হিসেবে…

Read More