Author: MK Raj
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। যার একটি হচ্ছে, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা, ‘ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনও ডেভেলপমেন্ট নাই। আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে…
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে গুঞ্জন রয়েছে কলকাতা থেকে সরিয়ে ম্যাচগুলো অন্য ভেন্যুতে আয়োজনের চিন্তা করছে আইসিসি। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এই অঙ্গীকারের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো…
চলতি মাসেই একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এসব সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। সম্প্রতি তা বাতিল করে এ সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কী কারণে এমন সিদ্ধান্ত? প্রত্যেকটি সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতে। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সব কটি সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। এ তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ইতোমধ্যে তিনি টিম নিয়ে শ্রীলংকায় পৌঁছে গেছেন। একইভাবে ‘প্রিন্স’ সিনেমার কলাকুশলীরাও শনিবার (১০ জানুয়ারি) পা রেখেছেন সে দেশে। সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে মাথাচাড়া দেওয়া একাধিক সমস্যার কারণেই কি এ দেশের…
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই মনে হচ্ছে। এ বছরের পরিস্থিতি বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে। তার আগে বোঝা যাবে না। এখন সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে। মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন প্রচার শুরু হওয়ার পরে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ক্রিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি বহু আগে ক্রিকেট খেলতাম, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বার ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে…
নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। এর আগে, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া…
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এ বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম,…
লন্ডনে কবুতরকে খাবার খাওয়ানোর অভিযোগে এক নারীকে ১০০ পাউন্ড জরিমানা করার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে লন্ডনের হারো এলাকার উইলস্টোন হাই স্ট্রিটে এ ঘটনা ঘটে। পথচারীর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, হারো এলাকায় এক নারীকে একদল পুলিশ সদস্য ও কাউন্সিলের এনফোর্সমেন্ট কর্মীরা ঘিরে ধরে আটক করছেন। ভিডিওতে নারীটিকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখা যায়। ঘটনাস্থলে অন্তত ছয়জন পুলিশ কর্মকর্তা এবং দুজন কাউন্সিল এনফোর্সমেন্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে ওই নারীকে দেওয়া নোটিশে জানানো হয়, তিনি হারোর টাউন ও ডিস্ট্রিক্ট সেন্টারগুলোতে প্রযোজ্য ‘পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার’ লঙ্ঘন করেছেন। এই আদেশ অনুযায়ী নির্দিষ্ট এলাকায় কবুতরসহ পাখিকে খাবার দেওয়া নিষিদ্ধ। ভিডিওতে আরও…
ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরির একটি সরকারি গবেষণা প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের তথ্য সামনে এসেছে। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল গরুর বর্জ্য ও দুগ্ধজাত পণ্যের সমন্বয়ে জটিল রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন। রাজ্য সরকার এ গবেষণার জন্য সাড়ে তিন কোটি রুপি বরাদ্দ দিলেও এক দশকের বেশি সময়ে কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি। বরং প্রকল্পের বিপুল অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত একটি তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রকল্পের ব্যয়ের নথিপত্র পর্যালোচনা করে সম্প্রতি প্রতিবেদন জমা দেয়। তদন্তে দেখা যায়,…
গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে সালিশে মীমাংসার পরও সকালে মসজিদের মাইকে নাম ঘোষণা হওয়ায় এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের পশ্চিম বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান (২৭) পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে একই এলাকার আব্দুল রশিদের একটি গরু চুরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রোকনুজ্জামান গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উভয় পক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাতে সালিশ বসে। সালিশে লিখিত…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাবেন। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের ভোটের প্রচার শুরুর বিষয়ে আজ ঢাকায় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকলরকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। তবে, ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারম্যান। জানা যায়, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.