Author: MK Raj
বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, আমিও বাবার মতো আলেম-ওলামা ও মাদ্রাসা-মসজিদের উন্নয়নে কাজ করতে চাই। বিএনপি সরকার গঠন করলে আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষকদের দেওয়া হবে কৃষক কার্ড। রোববার (১৮ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় গণঅধিকার পরিষদের আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
২০২৫ সালে চীনের জন্মহার সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা দেশটির জনসংখ্যাকে টানা চতুর্থ বছরের মতো হ্রাসের দিকে ঠেলে দিয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সোমবারের (১৯ জানুয়ারি) তথ্য অনুযায়ী, প্রতি ১,০০০ জনে জন্মহার কমে ৫.৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের রেকর্ড ৬.৩৯ শতাংশের চেয়েও কম। যদিও ২০২৪ সালে জন্মহারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছিল, তবে বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে সেটি দীর্ঘমেয়াদী কোনো সমাধান ছিল না। গত বছর দেশটিতে মাত্র ৭.৯২ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করলেও মৃত্যুর সংখ্যা ছিল ১১.৩১ মিলিয়ন, যার ফলে চীনের মোট জনসংখ্যা প্রায় ৩.৩৯ মিলিয়ন কমে এখন ১.৪ বিলিয়নে দাঁড়িয়েছে। জনসংখ্যার এই নেতিবাচক পরিবর্তন দেশটির শ্রমশক্তি কমিয়ে…
পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের খরচ দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন ও আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে জানানো হয়েছে। খবর খালিজ টাইমসের। ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম হলেও আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই ব্যয় দুই হাজার দিরহামেরও বেশি হয়ে যাবে। সংশ্লিষ্টরা জানান, অনেকেই…
জনপ্রিয় তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। তাদের দাম্পত্য জীবনের বয়স এখন ২৫ বছরেরও বেশি। এক সময় অভিনয়ে নিয়মিত থাকলেও এখন তারা অনেকটা অনিয়মিত। বিশেষ করে বিপাশা হায়াত অভিনয়কে বিদায় জানিয়েছেন। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেন তৌকীর আহমেদ। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিপাশা হায়াত। দীর্ঘ পথচলা নিয়ে বিপাশা বলেন, তৌকীরের সঙ্গে যখন আমার পথচলা শুরু হয়, তখন থেকেই আমরা দুজন স্বপ্ন দেখতাম- পৃথিবীর বহু কিছু আমরা একসঙ্গে দেখব। অভিনেত্রী আরও বলেন, স্বপ্ন দেখতাম, আমরা প্রাচীন নিদর্শনের স্থানগুলো একসাথে ঘুরব, গান শুনব, চলচ্চিত্র দেখব এবং অনেক ভাবনা শেয়ার করব। অনেক বই আমরা একসঙ্গে পড়ব। আমার মনে হয় সেই…
নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার (১৮ জানুয়ারি) পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় সকাল থেকে ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হন। সেখানেই তিনি এই অভিযোগ করেন। ব্যালট পেপার নিয়ে শঙ্কা এবং নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদে ইসি সচিবালয় ঘেরাও করেছে ছাত্রদল। দলটির সভাপতি অভিযোগ করে বলেন, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। এ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীলনকশা করা হচ্ছে। রাকিবের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। বিশেষ…
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের
মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দাপট দেখাল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ২১ রানে ম্যাচটি জিতেছে তারা। আগে ব্যাট করে শারমীন আক্তারের ৬৩ রানের ইনিংসে বাংলাদেশ দেড়শ পার করে। ৩৯ বলে ৮ চার ও এক ছক্কা ছিল তার। তারপর রান তাড়া করতে দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১৫৯ রান। সোবহানা মোস্তারি দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধবন সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে ৪২ রানে ওপেনিং জুটি ভাঙার পর ধসের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। রিতু মনি টপ অর্ডারে ও নাহিদা আক্তার মিডল…
ট্রাক মার্কায় ভোট চেয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর বলেছেন, আপনারা কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদের সন্তান। জাতীয়স্বার্থ, অধিকার রক্ষায় কাজ করার জন্য সুযোগ দিন। পিছিয়ে থাকা অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষ ও জনপদের উন্নয়নে কাজ করার সুযোগ দিন। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহফিলে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমি কিন্তু নারায়ণগঞ্জের সন্তান। আপনারা গলাচিপা, দশমিনাবাসী যারা আছেন…
ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরোনো ব্যাপারগুলোই উঠে এসেছে আবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করার লক্ষ্যেই আইসিসির এই আলোচনা। তবে আসলে কি হলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। তবে শনিবারের সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে আইসিসির প্রতিনিধি দল ফিরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে, এই আলোচনা চলতে থাকবে এবং একটি ইতিবাচক সমাধান হবে। আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক…
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহ এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা হয়। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দুজনই গুরুতর আহত হন। হামলার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের…
বিভিন্ন কারণে মানুষের শরীর অপবিত্র হয়। কিছু কিছু অপবিত্রতা থেকে অজুর মাধ্যমে পবিত্র হওয়া যায় আর কিছু কিছু অপবিত্রতা থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। যেমন, স্ত্রী সহবাস ও স্বপ্নদোষ, মেয়েদের হায়েজ-নেফাস থেকে পবিত্র হওয়ার পর গোসল করা ফরজ। এসব কারণে কারো শরীর অপবিত্র হলে যতদ্রুত সম্ভব গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নেওয়া। আল্লাহ তায়ালা পবিত্র ও পরিচ্ছন্ন মানুষদের ভালোবাসেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা তাওবা, আয়াত : ১০৮) কারও উপর এইসব কারণে গোসল ফরজ হলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন না করে নামাজ আদায় করা,…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.