Author: MK Raj

সফরটা ছিল মাত্র ২৪ ঘণ্টার, কিন্তু সেই ঝটিকা সফরেই দেশের বিনোদন অঙ্গনে শোরগোল ফেলে দেন মেগাস্টার শাকিব খান। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং রেখেই কক্সবাজারে ছুটে আসেন নায়ক। পরদিনই নতুন বার্তা! শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। লেখেন, ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা, সাথে আছে আমার #PRINCE. অর্থাৎ, ছোট এক বিরতিতে দারুণ কিছু স্মৃতি নিয়ে আবারও নিজের চিরচেনা ব্যস্ততায় ফিরছেন তিনি; আর এই ব্যস্ততা তার নির্মাণাধীন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে গত কিছুদিন ধরে শ্রীলঙ্কায় ব্যস্ত ছিলেন শাকিব। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই তাকে…

Read More

চাঁদা আমরা নিই না এবং কোনো চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে দিনাজপুরের ঐতিহাসিক গোর–এ–শহীদ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভার প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী এ জনসভার আয়োজন করে। শফিকুর রহমান বলেন, জুলাই না হলে আজকে এখানে দাঁড়াতে পারতাম না, কথা বলতে পারতাম না, মানুষের কাছে যেতে পারতাম না, মানুষের অধিকারের জন্য প্রকাশ্যে লড়াই করতে পারতাম না। গভীর শ্রদ্ধার সাথে দিনাজপুরের ১১ জনসহ সারা বাংলাদেশের সমস্ত শহীদদেরকে স্মরণ করি এবং বুলেটের আঘাতে জর্জরিত হয়ে পঙ্গুত্ব বরণকারী জুলাইযোদ্ধাদের প্রতি…

Read More

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়ে একধিকবার চিঠি দেয় বিসিবি। এরপর দফায় দফায় আলোচনা করেও আইসিসির থেকে ইতিবাচক সাড়া পায়নি বিসিবি। শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাম না সরিয়ে নিলেও এই আসরে বাংলাদেশের খেলার সম্ভাবনা আর নেই বললেই চলে। এর জন্য আইসিসিকেই দায়ী করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আমলে নিলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন অবস্থান…

Read More

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমাকে মেরে না ফেললে ৬৪ কেন, ৬৪ হাজার মামলা দিয়েও নির্বাচন থেকে সরানো যাবে না। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় মুফতি আমির হামজা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন বক্তব্য কেটে ভুলভাবে উপস্থাপন করে মানহানির মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আমার এই থানা বিক্রি করলেও কি…

Read More

রাষ্ট্রের জন্ম কেবল বিজয়ের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় না; প্রকৃত রাষ্ট্র জন্ম নেয় বিজয়ের পরের অনিশ্চয়তা, ভাঙন ও পুনর্গঠনের সংগ্রামে। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা অর্জনের মুহূর্ত যতটা গৌরবোজ্জ্বল, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র নির্মাণের পথ ততটাই কণ্টকাকীর্ণ, দ্বিধাগ্রস্ত ও রক্তাক্ত। এই সংকটময় ইতিহাসের মধ্যেই জিয়াউর রহমান আবির্ভূত হন—একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটি সময়ের প্রতিনিধি হয়ে। জিয়াউর রহমানকে বোঝা মানে কেবল একজন সামরিক কর্মকর্তা বা রাষ্ট্রপতির জীবনী পাঠ করা নয়; বরং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রচিন্তার এক ভিন্ন প্রবাহ, এক বিকল্প ভাষা ও এক অনিশ্চিত অভিযাত্রাকে অনুধাবন করা। ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত্রির পর বাংলাদেশ ছিল নেতৃত্বহীন এক বিস্তীর্ণ অন্ধকার। রাষ্ট্র তখনো জন্ম নেয়নি, কিন্তু…

Read More

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে রোজা অন্যতম। রজব ও শাবান মাসে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এই ইবাদত পালন নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। বিশেষ করে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার বিষয়ে রয়েছে একাধিক সহিহ হাদিস ও আলেমদের স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। রোজা মূলত এমন একটি আত্মিক ইবাদত, যা মানুষকে ফেরেশতাদের মর্যাদার কাছাকাছি পৌঁছে দেয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার মাধ্যমে বান্দা নিজের নফসকে সংযত করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। একজন মুসলমানের মাঝেমধ্যেই নফল রোজা রাখা উচিত। এতে দুনিয়ামুখী আসক্তি কমে, মনোবল দৃঢ় হয় এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়। শাবান মাসে রোজা শাবান মাসে…

Read More

দেশের ইতিহাসের প্রথমবারের মত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হচ্ছেন ইমাম খতিবরা। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সারাদেশের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাবেন এবং পর্যবেক্ষণ করবেন। এবারের নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে ১৪২ জন ইমাম খতিব অংশগ্রহণ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে বিভিন্ন আলোচনা দেখা গেছে। ইমাম খতিবরা পর্যবেক্ষক থাকার ফলে নির্বাচন আরও বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করছেন কেউ কেউ। উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশন কতৃক মার্কা ঘোষণা করা হয়েছে। একইসাথে আজ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

Read More

ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে সিলেট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে বিপিএল শেষ হয়ে গিয়েছে তাদের। তবে দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। টুর্নামেন্টজুড়ে ব্যাট-বলে ব্যর্থ হয়েছেন পুরোপুরি। মিরাজের এবারের পারফরম্যান্স নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন দলটির প্রধান কোচ সোহেল ইসলাম। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি বলতে মিরাজ গত বছর যেভাবে পারফরম্যান্স করেছে, এ বছর আসলে সেভাবে করতে পারেনি।’ এর সঙ্গে যোগ হয়েছে অধিনায়কত্বের বাড়তি চাপ। সোহেল বলেন, ‘তার ওপর অধিনায়কত্বের চাপ তো ছিলই। সব মিলিয়ে মানসিকভাবেও ও খুব একটা স্থির বা শান্ত অবস্থায় ছিল না।’ সোহেল মনে করেন, টুর্নামেন্টের শুরুটা ভালো…

Read More

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউড সেনসেশন মিমি চক্রবর্তী। সিনেমার গল্পে ভূতের আনাগোনা থাকলেও, বাস্তবেও কি মিমি কখনো অশরীরী কিছু অনুভব করেছেন? সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মিমির সহ-অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দিলেও মিমি সেখানে কিছুই টের পাননি। রসিকতা করে মিমি বলেন, “আমি হয়তো ওখানকার (উত্তরবঙ্গ) মেয়ে, তাই ভূত আমাকে ছেড়ে দিয়েছে।” ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে, ‘গ্যাংস্টার’ ছবির শুটিং চলাকালীন। মিমি জানান, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। তার ভাষ্যমতে, “আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। হাত-পা সব ঠান্ডা…

Read More

সিলেটে থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর ১২টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম…

Read More