Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    জাতীয় রাজনীতি

    পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    July 12, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 10 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অফিসের আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

    চার মাস আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুটি মামলা করে। এরপরই এই সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার, ১১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে।

    WHO-এর মহাপরিচালক ডা. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস স্টাফদের একটি সংক্ষিপ্ত ইমেইলে জানিয়েছেন, পুতুলকে ১১ জুলাই থেকে ছুটিতে পাঠানো হয়েছে। তার স্থলে দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডা. ক্যাথরিনা বোহমি।

    ডা. বোহমি ১৫ জুলাই নয়াদিল্লিতে WHO দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের দায়িত্ব গ্রহণ করবেন।

    ২০২৪ সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে তার নিয়োগ শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তার মা শেখ হাসিনা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসিয়েছেন।

    ‘হেলথ পলিসি ওয়াচ’-এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে পুতুলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

    দুদকের মামলায় অভিযোগ করা হয়, পুতুল তার শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য নিয়ে মিথ্যা উপস্থাপন করেছেন। আঞ্চলিক পরিচালক হওয়ার সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানসূচক পদ থাকার দাবি করেন—যা সঠিক নয়।

    এছাড়া, নিজের সূচনা ফাউন্ডেশনের নামে ২.৮ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহ করে তা অপব্যবহার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

    বাংলাদেশে মামলার পর তার কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতা তৈরি হয়।

    সূত্র: হেলথ পলিসি ওয়াচ

    পুতুল বাধ্যতামূলক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, বৈঠক করবেন বিশ্বনেতাদের সঙ্গে

    September 20, 2026

    গণভোটের রায় বাস্তবায়নের দাবি, সরকারের প্রতি মামুনুল হকের বার্তা

    September 19, 2026

    দুই মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি, দায়িত্ব পেলেন যারা

    September 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 20261 Views

    কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার…

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 20262 Views

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.