Author: MK Raj

কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন উঠেছিল— নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত। শনিবার (২৮ জুন) ম্যাচশেষ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নেতৃত্ব ছাড়ার বিষয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল— আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’ দলের মঙ্গল বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে টাইগার এই ব্যাটার বলেন, ‘আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে, এটা কোনো পারসোনাল কিছু না।…

Read More

ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও দেশটির ওপর বোমা হামলা চালাবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি দাবি করেছিলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরান জয়লাভ করেছে। সেই প্রেক্ষিতেই ট্রাম্প তার প্রতিক্রিয়া জানান। খবর আল জাজিরা। শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে খামেনির সমালোচনা করে বলেন, খামেনিকে একটি অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছেন তিনি নিজেই। তিনি হুঁশিয়ার করে বলেন, “ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, তাহলে আবারও হামলা চালানো হবে।” চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল-ইরান সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার…

Read More

ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃত আল-আকসা মসজিদের চত্বরে এবার ইহুদি বসতি স্থাপনকারীদের নাচ-গান ও বাধাহীনভাবে ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। ইসরায়েলভিত্তিক সম্প্রচারমাধ্যম চ্যানেল সেভেন এক প্রতিবেদনে জানায়, “এই প্রথমবারের মতো আল-আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীরা গান, নাচ এবং মুক্তভাবে ঘোরাফেরার অনুমতি পেয়েছেন।” প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির প্রণীত নতুন নীতির অধীনে এই অনুমতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র জোটসঙ্গী বেন-গেভির একজন অবৈধ বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি ‘জিউইশ পাওয়ার পার্টি’-এর শীর্ষ নেতা। বর্তমানে তিনি যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। চ্যানেল সেভেনের প্রতিবেদন অনুসারে, তিন সপ্তাহ আগে কয়েকটি…

Read More

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে উমামা প্ল্যাটফর্ম নিয়ে গভীর হতাশা প্রকাশ করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। এটাই ছিলো আমার আনুষ্ঠানিক বিদায়। আমি পরিবর্তনের স্বপ্ন নিয়ে ব্যানারটি নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু স্বাধীনভাবে কাজ করলেই তা অনেকের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াত। ফলে আমার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করা হয়—অনলাইন এবং অফলাইনে।” তিনি জানান, ‘জুলাই অভ্যুত্থান’-এর দায়বদ্ধতা থেকেই প্ল্যাটফর্মে যুক্ত হলেও শিগগিরই বুঝতে পারেন ভেতরে কতটা ভাঙন। “যাদের…

Read More

পিরোজপুরের ইন্দুরকানিতে পারিবারিক পরকীয়া ও পুরনো বিরোধের জেরে মো. শহিদুল ইসলাম হাওলাদার (৫০) নামের এক ইউপি সদস্য এবং তার ভাবি মৌকলি বেগম (৪৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একই ঘটনায় ইউপি সদস্যের স্ত্রী রেহানা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন। ইন্দুরকানি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শহিদুল ইসলাম চরবলেশ্বর গ্রামের আসলাম হাওলাদারের ছেলে এবং চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এছাড়াও তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হিসেবেও পরিচিত। নিহত মৌকলি বেগম তার বড় ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী।…

Read More

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামী মঙ্গলবার (১ জুলাই) বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ওইদিন বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের বৈঠকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। শুক্রবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার কার্যালয়ে ২ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী এক আলোচনা সভা হয়। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য…

Read More