Author: MK Raj

ড. মুহাম্মদ আব্দুল আজিজ ইসরায়েল-ইরান যুদ্ধ থেমেছে। কিন্তু নতুন করে হুমকি দিচ্ছে ট্রাম্প। প্রয়োজনে আবারো আক্রমণ। তাহলে ইরানের যুদ্ধ সক্ষমতা প্রদর্শনের পর এ অঞ্চলে শান্তি ফেরার যে আশা করা হচ্ছেল- তা কোন পথে এগোচ্ছে! স্থাায়ী শান্তির প্রত্যাশা কি দূরে সরে যাচ্ছে! যেমনটি বলা হচ্ছে ইসরায়েলের দম্ভ ছিল সাত দিনের কম সময়ে সম্মিলিত আরব দেশগুলোকে পরাজিত করার। শক্তিশালী ইসরায়েল আক্রমণ করার হিম্মত ও সামর্থ্য কোনো মুসলিম দেশের আছে বলে কেউ ভাবেনি। এমনই অপ্রতিরোধ্য ইসরায়েল প্রতিদিন গাজায় সাধারণ মানুষ, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করলেও কেউ কিছুই করতে পারছিল না। বেপরোয়া দেশটি বিনা প্ররোচনায় ইরান আক্রমণ করে চরম মাশুল দিতে বাধ্য হয়েছে।…

Read More

মুরাদনগরের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বাম জোটের কুমিল্লার মুরাদনগরের ঘটনায় অভিযুক্ত ফজর আলী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রোববার এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেন, ঘরের দরজা ভেঙে ধর্ষণ, নির্যাতন এবং তা ভিডিও করে প্রচারের মতো বর্বর ঘটনা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। নেতারা বলেন, এমন ভয়াবহ ঘটনা প্রতিরোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অতীতে সংঘটিত দলবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নারীরা যে সাহসিকতা দেখিয়েছেন, পরবর্তী সময়ে তাদেরকেই সামাজিকভাবে হেনস্তা ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। অথচ…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, আবু সাঈদ হত্যা মামলার ফরমাল চার্জ ট্রাইব্যুনাল-২ এ জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ সংক্রান্ত বিষয়ে রোববার (২৯ জুন)…

Read More

সোশ্যাল মিডিয়া—আজকের দিনে এই শব্দ দু’টি শুধু প্রযুক্তির অংশ নয়, জীবনেরই অংশ হয়ে উঠেছে। অথচ বিশ বছর আগেও এটি ছিল অনেকটাই অপরিচিত এক নাম। তখন ইন্টারনেট ছিল ধীর, মোবাইল ফোন ছিল সীমিত, আর ‘বন্ধু খোঁজা’ মানেই ছিল অরকুটে গিয়ে স্ক্র্যাপ লেখার আনন্দ। ২০০৪ সালে গুগলের তৈরি করা অরকুট ছিল অনেকের ডিজিটাল সামাজিকতার প্রথম জানালা। প্রোফাইল সাজানো, ফটো আপলোড, কমিউনিটিতে যুক্ত হওয়া—সবই ছিল একধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু অরকুটের সরলতা পেরিয়ে যখন আসে ফেসবুক, তখন বদলে যেতে থাকে অনলাইন সম্পর্কের সংজ্ঞা। হার্ভার্ডের ছাত্র মার্ক জুকারবার্গের হাত ধরে জন্ম নেওয়া ফেসবুক দ্রুতই ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে-কানাচে। এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, হয়ে ওঠে…

Read More

বিনোদন প্রতিবেদক চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি বরাবরই ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করে নজর কাড়েন। তবে এবার একেবারেই ভিন্ন এক চমকে ধরা দিলেন তিনি—কনে সেজে প্রকাশ করলেন একগুচ্ছ ঝলমলে ছবি! আর তাতেই ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়ে যায় গুঞ্জন—তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন দীঘি? সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বেনারসি ঘরানার কনের পোশাকে রাজকীয় লুকে হাজির হয়েছেন দীঘি। ভারী গহনায় সজ্জিত এই রূপে ছিল মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় গহনার স্তর, হাতে রঙিন চুড়ি আর চোখেমুখে বোল্ড মেকআপ—সব মিলিয়ে যেন এক অনন্য কনে রূপে দীঘি। তবে স্পষ্ট করে বলতে হয়, এটি ছিল শুধুই একটি ফটোশুট। এর আগেও একাধিকবার কনে সেজে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার পথ বেছে নেয়, তাহলে তাদের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “যদি তারা (ইরান) শান্তিপূর্ণভাবে আচরণ করে, আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আর কোনো ক্ষতিকর কাজ না করে— তাহলে আমি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বিবেচনা করবো।” তিনি আরও বলেন, কঠোরতা বা হুমকির বদলে সদয় ও শান্তিপূর্ণ আচরণেই লক্ষ্য অর্জন করা বেশি কার্যকর। ট্রাম্পের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য “একটি বড় পরিবর্তন” নিয়ে আসতে পারে। তবে তিনি ইরানের বিরুদ্ধে…

Read More

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে ২৪ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রোববার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন (আশরাফ মাস্টার)। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা। কমিটিতে আরও রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শহর ঢালী, সাবেক ব্যাংকার শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মো. লোকমান হেকিম এবং এনসিপির ভালুকা উপজেলা প্রতিনিধি মুফতি…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় নির্ধারিত সাক্ষ্যগ্রহণ বাতিল করেছে জেরুজালেম জেলা আদালত। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং আস্থাভঙ্গের অভিযোগ রয়েছে যেগুলো প্রমাণিত হলে কারাদণ্ড হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, রোববার আদালতের এই সিদ্ধান্তের খবর প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক ইদিওথ আহারনোথ। সেখানে জানানো হয়, নেতানিয়াহুর অনুরোধে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার শুনানির পর আদালতের এই রায় এসেছে। ওই শুনানিতে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান শ্লোমি বিন্ডার এবং গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বারনিয়া। আদালত বলেছে, “নেতানিয়াহুর অনুরোধে দেওয়া ব্যাখ্যায় পূর্বের তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন উপাত্ত ও…

Read More

নিজস্ব প্রতিবেদক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, থ্রি জিরোর লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। থ্রি জিরো হলো- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। এর মাধ্যমে আমরা সবার জন্য বাসযোগ্য ও বৈষম্যহীন পৃথিবী গড়ে তুলতে চাই। রোববার (২৯ জুন) সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া ডায়লগ’ ও ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনূস সেন্টার। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, সোশ্যাল বিজনেস শুধু একটি ধারণা নয়, এটি এখন একটি সামাজিক…

Read More

এনবিআরের বিদ্যমান সংকট নিরসন নিয়ে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থি। রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে এই বিবৃতি জানানো হয়। এতে বলা হয়, সরকার আশা করে দ্রুত কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাবেন এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে আসবেন। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর হতে বাধ্য হবে সরকার। এতে জানানো হয়, দেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো রাজস্ব আহরণ…

Read More