Author: MK Raj

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “প্রতি বছর জুলাই মাসে গণঅভ্যুত্থানের স্মরণে আমরা আয়োজন করব মাসব্যাপী কর্মসূচি। এই কর্মসূচি হবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, গণতন্ত্রের প্রতি জনগণের অবিচল অঙ্গীকার।” মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে এই জুলাই মাসেই শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ নেয়। সে ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের একটি ঐতিহাসিক মোড়।” ড. ইউনূস জানান, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল— ফ্যাসিবাদ নির্মূল করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। তিনি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। সোমবার জারি করা এক নির্বাহী আদেশে তিনি জানান, সিরিয়ায় নতুন নেতৃত্ব আসার পর দেশটির রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিতে “মৌলিক পরিবর্তন” এসেছে। বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে একটি বড় মোড়। কি আছে সিদ্ধান্তে?প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার মূল দিকগুলো হলো: ১ জুলাই ২০২৫ থেকে সিরিয়ার ওপর বুশ ও ওবামা প্রশাসনের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে বাতিল হবে।এসব নিষেধাজ্ঞা সিরিয়ার মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার জবাবে নেওয়া হয়েছিল। ঈধবংধৎ ঝুৎরধ ঈরারষরধহ চৎড়ঃবপঃরড়হ অপঃ (ঈধবংধৎ অপঃ) এবং ঈযবসরপধষ ধহফ ইরড়ষড়মরপধষ ডবধঢ়ড়হং ঈড়হঃৎড়ষ অপঃ-এর আওতায় থাকা নিষেধাজ্ঞাগুলোও স্থগিত করা হয়েছে।ট্রাম্প প্রশাসনের…

Read More

বিনোদন প্রতিবেদক বিজয় বর্মার সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখ কি সত্যিই প্রেম করছেন? এ প্রশ্নই গত কয়েক মাস ধরে ঘুরপাক খাচ্ছিল বলিউডের অন্দরে। গোপন ডেটিং, একসঙ্গে ঘোরাফেরা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ার সূত্র ধরে গুঞ্জন ডালপালা মেলেছিল। অবশেষে সেই জল্পনায় ইতি টানলেন ‘দঙ্গল’ খ্যাত এই অভিনেত্রী নিজেই। সম্প্রতি নতুন ছবি ‘আপ জয়সা কোই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ফাতিমাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি বিজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন? উত্তরে অভিনেত্রী সোজাসাপ্টা বলেন, “আমি এখন একাই আছি। কোনো সম্পর্কে জড়াইনি।” সফল সম্পর্ক মানে কী? ব্যাখ্যা দিলেন ফাতিমা সাক্ষাৎকারে ফাতিমা জানান, “সুস্থ সম্পর্ক মানে যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করে, মতামত শোনে, একসঙ্গে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বিশ্ববিখ্যাত উদ্যোক্তা ও টেসলা-স্পেসএক্স প্রধান ইলন মাস্ক আবারও যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক পরিকল্পনার তীব্র সমালোচনায় মুখর হয়েছেন। সোমবার (৩০ জুন) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে মাস্ক সরাসরি বলেন, “এটা স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা — নাম ‘পোর্কি পিগ পার্টি!’ এখন সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিই জনগণের কথা ভাববে।” বাজেট বিল নিয়ে তীব্র ক্ষোভ মাস্কের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত বাজেট পরিকল্পনা নিয়ে তুমুল বিতর্ক চলছে। নতুন বাজেট পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই…

Read More

এক বছর আগে, ২০২৪ সালের ১ জুলাই। দিনটি ছিল সোমবার। তবে বাংলাদেশের ইতিহাসে তা শুধু একটি দিন নয়—তা ছিল নতুন ইতিহাসের সূচনা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে সারাদেশের বিশ্ববিদ্যালয় চত্বর হয়ে উঠেছিল প্রতিবাদের মঞ্চ। ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে এসেছিলেন হাজারো কণ্ঠস্বর। তখন কেউ বুঝে উঠতে পারেননি, এই আন্দোলনই ১৬ বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের দিকে নিয়ে যাবে। কোটা বিরোধী আন্দোলন থেকে গণঅভ্যুত্থান এই আন্দোলনের পেছনে ছিল হাইকোর্টের একটি রায়। ২০২৪ সালের ৫ জুন, বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।…

Read More

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের ভূমিকা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ইস্যুতে সরকারের জবাবদিহিতা দাবি করেন ও হুঁশিয়ার করে বলেন—সরকার যদি নিজ উদ্যোগে এগিয়ে না আসে, তবে জনগণ ও অন্যান্য পক্ষ নিয়ে তারাই উদ্যোগ নেবেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র একটি জাতীয় দলিল, যা ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের’ প্রেক্ষাপট, শহীদদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি হওয়া উচিত। তিনি জানান, এ ঘোষণাপত্র ভবিষ্যতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে বলেই ছাত্র নেতৃত্ব ভেবেছিল। তিনি দাবি করেন, গত ৩১ ডিসেম্বর ছাত্র নেতৃত্ব নিজেরা ঘোষণাপত্র দিতে চাইলেও সরকারিভাবে তা প্রকাশের…

Read More

বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীনের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়ে চীনের যথেষ্ট আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। সোমবার (৩০ জুন) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পাঁচদিনের চীন সফর করে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সফরের বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সেটি ব্যাখ্যা করেছি। তারা (চীন) ইতিবাচকভাবে সায় দিয়েছেন। এটির ওপর তারা কাজ করছেন। আমরা ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্বে এলে বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবো। রোহিঙ্গাদের বিষয়ে কী আলোচনা…

Read More

আজকাল সুস্থ থাকা যেন একেকটা যুদ্ধ। বাজারে এত ওষুধ, এত টোটকা—তবুও ক্লান্তি, দুর্বলতা, অসুস্থতা যেন লেগেই আছে। অথচ সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের ছোট ছোট দৈনন্দিন অভ্যাসে। হ্যাঁ, এমন কিছু অভ্যাস আছে—যেগুলো কঠিন নয়, ব্যয়বহুলও নয়। কিন্তু নিয়ম করে করলে আপনার শরীর, মন—দুটোই থাকবে ফিট। এক. খাবারের পরে হাঁটা:খেয়েই কেউ মোবাইল নিয়ে বসে পড়ে, কেউ আবার বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু জানেন কি? খাবারের পর অন্তত ১০ মিনিট হাঁটলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়, হজমও ভালো হয়। ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে, শরীরও থাকে চনমনে। বড় ব্যায়াম না করলেও এই ছোট্ট হাঁটাটুকুই এনে দিতে পারে বিশাল উপকার। দুই. ওমেগা-৩ খাওয়ার অভ্যাস:স্যামন,…

Read More

মালয়েশিয়ায় আটক হওয়া কয়েকজন বাংলাদেশি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরাসরি জড়িত—এমনটাই জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ বা ‘সোসমা’ আইনের আওতায় আটক রাখা হয়েছে এবং কয়েকজনকে ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের পুলিশ হেফাজতে রেখে তদন্ত চলছে। সোমবার (৩০ জুন) মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো উগ্র মতাদর্শে প্রভাবিত হয়ে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশ জানায়, আইএস মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এই বাংলাদেশিরা মালয়েশিয়ায় একটি চরমপন্থি নেটওয়ার্ক গড়ে তুলছিল। তাদের মূল লক্ষ্য ছিল নিজ…

Read More

নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুন নেই জাতীয় দলে, নেই এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডেও। তবু বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ওয়েবসাইট বলছে ভিন্ন কথা—সেখানে এখনও অধিনায়ক হিসেবেই দেখানো হচ্ছে সাবিনাকে। অথচ মিয়ানমারে চলমান নারী এশিয়ান কাপ বাছাইয়ে দলের অধিনায়ক আফিদা খন্দকার। বিশ্বের সব ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট তথ্যের নির্ভরযোগ্য উৎস হলেও, বাফুফের নারী দলের ক্ষেত্রে সে মান রক্ষা হয়নি। ওয়েবসাইটে এখনো সাবিনা ছাড়াও মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তারের নাম জাতীয় দলে রাখা হয়েছে—যদিও তারা কেউই সংযুক্ত আরব আমিরাত সফর (মার্চ), জর্ডান সফর (মে) কিংবা চলমান বাছাইপর্বের স্কোয়াডে নেই। পুরুষ জাতীয় দলের তুলনায় নারীদের প্রোফাইল ব্যবস্থাপনাও উল্লেখযোগ্যভাবে পিছিয়ে। সিঙ্গাপুর…

Read More