Close Menu
    What's Hot

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»খেলাধূলা»দলেই নেই সাবিনা, বাফুফের ওয়েবসাইটে ‘অধিনায়ক’!
    খেলাধূলা

    দলেই নেই সাবিনা, বাফুফের ওয়েবসাইটে ‘অধিনায়ক’!

    June 30, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read খেলাধূলা 7 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুন নেই জাতীয় দলে, নেই এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডেও। তবু বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ওয়েবসাইট বলছে ভিন্ন কথা—সেখানে এখনও অধিনায়ক হিসেবেই দেখানো হচ্ছে সাবিনাকে। অথচ মিয়ানমারে চলমান নারী এশিয়ান কাপ বাছাইয়ে দলের অধিনায়ক আফিদা খন্দকার।

    বিশ্বের সব ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট তথ্যের নির্ভরযোগ্য উৎস হলেও, বাফুফের নারী দলের ক্ষেত্রে সে মান রক্ষা হয়নি। ওয়েবসাইটে এখনো সাবিনা ছাড়াও মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তারের নাম জাতীয় দলে রাখা হয়েছে—যদিও তারা কেউই সংযুক্ত আরব আমিরাত সফর (মার্চ), জর্ডান সফর (মে) কিংবা চলমান বাছাইপর্বের স্কোয়াডে নেই।

    পুরুষ জাতীয় দলের তুলনায় নারীদের প্রোফাইল ব্যবস্থাপনাও উল্লেখযোগ্যভাবে পিছিয়ে। সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ক্যাম্পে থাকা পুরুষ দলের ২৬ ফুটবলারের হেডশটসহ প্রোফাইল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। কিট পার্টনার ‘দৌড়’ হোম ম্যাচের আগে ফটোশুট করেছে। অথচ টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন নারী দলের এখনো এমন কোনও ফটোশুট হয়নি।

    নারী দল সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার বাইরের উচ্চ র‍্যাঙ্কিংধারী দলের বিরুদ্ধেও পয়েন্ট আদায় করছে। তবু তাদের ব্র্যান্ডিংয়ে বাফুফের মনোযোগ চোখে পড়ে না। তথ্য হালনাগাদ না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে ফেডারেশন।

    তবে কিছুটা আশার কথা হলো, নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে বাফুফের ফেসবুক পেজ বেশ সক্রিয় হয়েছে। ওয়েবসাইটে নিয়মিত কিছু আপডেটও যাচ্ছে। জুনের মাঝামাঝি এক সংবাদ সম্মেলনে মার্কেটিং ও ডিজিটাল মিডিয়া কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানিয়েছেন, ২০২৪ সালের শেষ নাগাদ ওয়েবসাইট পুরোপুরি হালনাগাদ ও স্বয়ংসম্পূর্ণ হবে।

    তবুও প্রশ্ন থেকেই যায়—দুইবারের সাফ চ্যাম্পিয়ন নারী দলের প্রতি বাফুফের এমন মন্থরতা কবে ঘুচবে? এবং সাবিনাদের প্রকৃত সম্মান ও তথ্য-প্রযুক্তির সঠিক প্রতিফলন কবে হবে ফেডারেশনের ‘দর্পণে’?

    পলিটিক্স/মি

    অধিনায়ক ওয়েবসাইট ফুটবল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ৭ গোল হজমের পর মদ্রিচের আক্ষেপ, ‘২০ বছরের ক্যারিয়ারে এমন লজ্জা কখনো পাইনি’

    October 4, 2026

    এশিয়ান গেমসের ফাইনালে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য

    October 3, 2026

    কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, ভক্তদের নাগালের বাইরে রাখা হলো দলকে

    October 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয়…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Top Trending

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 20261 Views

    বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,…

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 20262 Views

    অক্টোবর মাসে ভোক্তাদের জন্য বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.