Author: MK Raj

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (২ জুলাই) ভোরে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব।” তিনি লিখেছেন, “কাতারি ও মিসরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে। তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে৷ আমি আশা করি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য, হামাস এ চুক্তি গ্রহণ করবে। কারণ এটি ভালো নয়, আরও খারাপ হবে।” গত…

Read More

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, পক্ষপাতিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি গ্রহণ শুরু হয় বিকেল সোয়া ৫টায় এবং শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আদালত সূত্র জানায়, দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান তাকে আদালতে হাজির করেন। এ সময় নুরুল হুদা ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে সম্মত হলে আদালত তা রেকর্ড করার অনুমতি দেয়। এ বিষয়ে আদালতের প্রসিকিউশন বিভাগের দায়িত্বে থাকা…

Read More

১৬ দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট নীতিমালা শিথিল করেছে ডেনমার্ক সরকার। এই নতুন নীতিমালার অধীনে ‘পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিম’র আওতায় এখন থেকে বার্ষিক তিন লাখ ড্যানিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৫৫ লাখ টাকা) বেতনের চাকরির নিয়োগপত্র দিয়ে ডেনমার্কে কাজের সুযোগ পাওয়া যাবে। পূর্বে এই সীমা ছিল বার্ষিক কমপক্ষে ৫ লাখ ১৪ হাজার ক্রোনা (ট্যাক্স বহির্ভূত)। তবে, এই ১৬টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। এর অর্থ হলো, বাংলাদেশের নাগরিকদের জন্য ডেনমার্কে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে পূর্বের কঠোর শর্তাবলি এখনো প্রযোজ্য থাকবে। সোমবার (৩০ জুন) ডেনমার্ক সরকারের কর্মসংস্থান মন্ত্রী এ্যানে হ্যালসবয় ইয়োনসেন এক সংবাদ সম্মেলনে নতুন এই নীতিমালা ঘোষণা…

Read More

ওপার বাংলার অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতে দাপুটে অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপামর বাংলা ছবির দর্শক। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত তার আসন্ন হিন্দি ছবি ‘মালিক’-এর সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ, পরিচালক পুলকিত এবং অভিনেতা রাজকুমার রাওসহ ছবির পুরো টিমের সাথে মঞ্চ ভাগ করে নেন। এই ছবিতে একদিকে প্রসেনজিৎ এবং অন্যদিকে বাংলার জামাই রাজকুমার রাওকে দেখা যাবে যা দর্শকদের মধ্যে ইতোমধ্যেই দারুণ কৌতূহল সৃষ্টি করেছে। সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ তার অনুজ রাজকুমার রাও এবং পরিচালক পুলকিতের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি তখন মুম্বাইতে অন্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তখনই আমার কাছে এই ছবির জন্য ফোন আসে।’ ‘বজরঙ্গী…

Read More

নতুন দেশ গড়ার প্রত্যয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক জনসমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাতের লক্ষ্যে রাজপথে নেমেছিলাম। সেই সরকার পতনের পরও কাঙ্ক্ষিত নতুন দেশ এখনও গড়ে ওঠেনি। এবার আমরা সেই নতুন দেশের স্বপ্ন বাস্তবায়নে আন্দোলনে নেমেছি। গাইবান্ধা থেকেই এই সংগ্রামের সূচনা হচ্ছে।” তিনি আরও বলেন, “গাইবান্ধার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। জুলাই গণ-অভ্যুত্থানে এখানকার ছয়জন শহীদ হয়েছেন, যারা আমাদের নতুন স্বাধীনতার পথ উন্মুক্ত করেছেন। তাদের আত্মত্যাগ জাতি আজীবন স্মরণে রাখবে।” আন্দোলনের…

Read More

দেশের সর্ববৃহৎ কাস্টমস স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আহরণ করেছে। ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ৬৮ হাজার ৭৫৫ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে রাজস্ব আহরণ বেড়েছে ৬ হাজার ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ। মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। তবে এতেও অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা। অর্থবছরটিতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৪০২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ডিজেল, ফার্নেস অয়েল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সিমেন্ট ক্লিংকার, পাম অয়েল,…

Read More

কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আলোচিত এ বৈঠেকে কী আলাপ হয়েছিল সে বিষয়ে কেউ কোনো কথা বলছিলেন না। অবশেষে আজ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সিইসি। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন দফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের…

Read More

প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যে ট্রায়াল আয়োজন করেছিল, তা শেষ হলো গতকাল। তিন দিনের এই ট্রায়াল ঘিরে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ ও উন্মাদনা। আজ বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানালেন, খেলোয়াড় নির্বাচন হবে শুধুই গুণগত মানের ভিত্তিতে— “একজনও যেন অবিচারের শিকার না হন।” সংবাদ সম্মেলনে ট্রায়াল নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন টিটু। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন না কেবল প্রধান কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। সব প্রশ্নের উত্তর দিয়েছেন টিটু একাই। তিনি বলেন, “এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যাদের বয়স ১৮-১৯, তাদের উন্নতির অনেক সুযোগ আছে। তাদের পারফরম্যান্স আমরা ভিডিওসহ পর্যবেক্ষণ করেছি…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “প্রতি বছর জুলাই মাসে গণঅভ্যুত্থানের স্মরণে আমরা আয়োজন করব মাসব্যাপী কর্মসূচি। এই কর্মসূচি হবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, গণতন্ত্রের প্রতি জনগণের অবিচল অঙ্গীকার।” মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে এই জুলাই মাসেই শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ নেয়। সে ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের একটি ঐতিহাসিক মোড়।” ড. ইউনূস জানান, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল— ফ্যাসিবাদ নির্মূল করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। তিনি…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। সোমবার জারি করা এক নির্বাহী আদেশে তিনি জানান, সিরিয়ায় নতুন নেতৃত্ব আসার পর দেশটির রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিতে “মৌলিক পরিবর্তন” এসেছে। বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে একটি বড় মোড়। কি আছে সিদ্ধান্তে?প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার মূল দিকগুলো হলো: ১ জুলাই ২০২৫ থেকে সিরিয়ার ওপর বুশ ও ওবামা প্রশাসনের আমলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে বাতিল হবে।এসব নিষেধাজ্ঞা সিরিয়ার মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার জবাবে নেওয়া হয়েছিল। ঈধবংধৎ ঝুৎরধ ঈরারষরধহ চৎড়ঃবপঃরড়হ অপঃ (ঈধবংধৎ অপঃ) এবং ঈযবসরপধষ ধহফ ইরড়ষড়মরপধষ ডবধঢ়ড়হং ঈড়হঃৎড়ষ অপঃ-এর আওতায় থাকা নিষেধাজ্ঞাগুলোও স্থগিত করা হয়েছে।ট্রাম্প প্রশাসনের…

Read More