Author: MK Raj
জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ নির্বাচন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এরআগে সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার কর্মসূচি শুরু হয়। নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা এখনো অনলাইনে সরব। তারা ঘাপটি মেরে দেশেই রয়েছে। এ কারণে আমাদের ওপর হামলার ঘটনা ঘটছে। গতকালও এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাদের ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে। কারণ পরাজিত শক্তি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা…
ধান-গমের জমিতে চাষ হচ্ছে আম-লিচু-ড্রাগন
মেহেরপুরে ফল চাষে আগ্রহ বাড়ছে। উপযুক্ত আবহাওয়া, ভালো ফলন ও লাভজনক হওয়ায় বিভিন্ন ফলের বাগান করেছেন কৃষকরা। ধান, গম কিংবা অন্যান্য প্রচলিত ফসলের বদলে এখন জেলার অনেক কৃষক ঝুঁকছেন ফলের বাগান তৈরির দিকে। বিশেষ করে আম, লিচু, কলা, পেয়ারা, ড্রাগন ও মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এসব ফলের চাহিদা ও দামও বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় ফল চাষ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২২-২০২৩ অর্থবছরে দুই হাজার ৩৩৬ হেক্টর জমিতে আম উৎপাদন হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৬৬ হেক্টরে। একই সময়ে মাল্টা চাষ হয় ৭৬ হেক্টর থেকে বেড়ে ১০৫ হেক্টর জমিতে।…
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত অন্তত ৪
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় ইলিয়ন অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। বুধবার স্থানীয় সময় রাত ১১টার দিকে শিকাগোর রিভার নর্থ এলাকার ‘দ্য আর্টিস লাউঞ্জ’ নাইটক্লাবের বাইরে এই গুলির ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সংগীত শিল্পী ও র্যাপার মেলো বিবাকজের গানের অ্যালবাম উন্মোচন পার্টি শেষে নাইটক্লাবের বাইরে লোকজনের ভিড় জমেছিল। শিকাগোর কমিউনিটি নিরাপত্তা বিষয়ক মেয়রের কার্যালয় নাইটক্লাবের বাইরে গুলির ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, বুধবার রাত ১১টার দিকে দ্য আর্টিস লাউঞ্জ নাইটক্লাবে র্যাপার মেলো বিবাকজের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান শেষে নাইটক্লাবের বাইরে লোকজন…
খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির দীঘিনালা সরকারি কলেজে এইচএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোবাইল ফোন বহন ও অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা চলাকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ছয় সদস্যের বিশেষ ভিজিল্যান্স টিম কেন্দ্রটি পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে। ভিজিল্যান্স টিমের দলনেতা বিমল চাকমার নেতৃত্বে দলটি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং নকল করার চেষ্টা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই পাঁচজনকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। পরীক্ষা কেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইংরেজি ২য় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে পাঁচজন শিক্ষার্থীকে বোর্ড ভিজিল্যান্স…
ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
প্রথম ওয়ানডেতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের তোপে আড়াইশোর আগেই স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল সফরকারীরা। জবাবে ব্যাট হাতেও দারুণ শুরু পায় টাইগাররা। এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দপতন ঘটে। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫-এ যেতেই সাজঘরে ফেরেন আরও ছয় ব্যাটার। অর্থাৎ, ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি তারা। ফলে ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলঙ্কা। দলের এমন ব্যাটিং ধস নিয়ে চলছে তুমুল সমালোচনা। ব্যাটারদের…
তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে সারজিসের স্ট্যাটাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সারজিস আলম লিখেছেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর-বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। তিনি আরও লিখেছেন, আজকে (২ জুলাই) পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ’ নেতাকর্মী থানা ঘেরাও…
পরকীয়া করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা !
নিজের বিয়েতে তিন ঘণ্টা দেরিতে পৌঁছোন সাংসদ-অভিনেতা বলিউডের অন্দরমহলে শোনা যায়, অভিনেতা শত্রুঘ্ন সিনহা একসময় একই সঙ্গে দুই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। তবে বিয়ের সময়, তিনি প্রেমিকা রীনাকে ফিরিয়ে দিয়ে ঋতুপর্ণা (পুনম চন্দিরামনিকে) বিয়ে করেন। কিন্তু বিয়ের পরেও শত্রুঘ্নের সম্পর্ক চলতে থাকে তার প্রেমিকার সঙ্গে। শত্রুঘ্ন সিনহা, যিনি সত্তরের দশক থেকে বড় পর্দায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, বর্তমানে তৃণমূলের সাংসদ। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। শোনা যায়, নিজের বিয়েতেই তিন ঘণ্টা দেরি করে পৌঁছেছিলেন তিনি। এমনকি, পরকীয়া করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন। বলিউডের শোনা তথ্য অনুযায়ী, ১৯৬৫ সালে এক ট্রেনে সফর করার সময়…
সেই মিয়ানমারেই ৩০ বছর পর আরেক ইতিহাস
বাংলাদেশের ফুটবলের সঙ্গে মিয়ানমারের রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। ১৯৯৫ সালে পুরুষ ফুটবলে প্রথম আন্তর্জাতিক চ্যাম্পিয়ন ট্রফি এসেছিল সেই দেশ থেকেই। ঠিক ৩০ বছর পর, সেই একই মাটিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ঋতুপর্ণা-আফিদারা প্রথমবারের মতো নিশ্চিত করেছে নারী এশিয়া কাপে জায়গা। অর্থাৎ, বাংলাদেশ এখন নারী ফুটবলে এশিয়ার` শীর্ষ ১২ দেশের একটি। ৩০ বছর আগের সেই সাফল্য আর আজকের অর্জনের মধ্যে পার্থক্য যেমন রয়েছে, তেমনি রয়েছে চমৎকার কিছু মিলও। ১৯৯৫ সালে মোনেম মুন্না-নকীবদের নেতৃত্বে চার জাতি টুর্নামেন্টে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ২-১ গোলে ট্রফি জিতেছিল বাংলাদেশ। এবারও ঋতুপর্ণা-রুপনারা একই স্কোরলাইনে, একই ভেন্যু ইয়াঙ্গুনে মিয়ানমারকে হারিয়ে নিশ্চিত করল এশিয়া কাপ। তৎকালীন…
আমি নিজেই তো ছোট মানুষ, শাকিবকে ছোট করতে যাব কেন : জাহিদ হাসান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ভক্তরা ভালোবেসে কখনো কিং খান, কখনো সুপারস্টার আবার কখনো মেগাস্টার উপাধি দিয়ে থাকেন। বিষয়টি নিয়ে সম্প্র্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন দেশের স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান। যেখানে ‘মেগাস্টার শাকিব খান’ বিশেষণ নিয়ে আপত্তি জানান তিনি। ওই সাক্ষাৎকারে শাকিব খান বলেন, তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে ‘মেগাস্টার শাকিব খান’। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না।…
স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের ‘ভুল’ উত্তর দিচ্ছে এআই,
ব্যবহারিক জীবনে সময় বাঁচাতে অনেকেই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের দ্বারস্থ হচ্ছেন। তাই সময়ের সঙ্গে চ্যাটজিপিটি বা জেমিনাই জনপ্রিয় হয়ে উঠছে। চ্যাটবটের কাছে বিভিন্ন বিষয় জানতে চাইছেন মানুষ। তার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নও রয়েছে। আর সেখানেই বিপত্তি ঘটতে পারে। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এআই অনেক সময়েই স্বাস্থ্য সংক্রান্ত ভুল উত্তর প্রদান করছে। এমনকি বিভিন্ন জার্নালের নামে নকল তথ্য দাবি করে ব্যবহারকারীকে তা দিচ্ছে। ফলে এর মারাত্মক পরিণতি হতে পারে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। সম্প্রতি এই প্রসঙ্গে ‘অ্যানাল্স অফ ইন্টারনাল মেডিসিন’ জার্নালে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকেরা একাধিক এআই প্রি-ট্রোন্ড মডিউলকে (চ্যাটজিপিটি, জেমিনাই, মেটা, গ্রক, ক্লড ইত্যাদি) ১০টি প্রশ্ন…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.