Close Menu
    What's Hot

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জেলার হালচাল»ধান-গমের জমিতে চাষ হচ্ছে আম-লিচু-ড্রাগন
    জেলার হালচাল

    ধান-গমের জমিতে চাষ হচ্ছে আম-লিচু-ড্রাগন

    মেহেরপুর প্রতিনিধি
    July 3, 2025Updated:July 6, 2025No Comments3 Mins Read জেলার হালচাল 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেহেরপুরে ফল চাষে আগ্রহ বাড়ছে। উপযুক্ত আবহাওয়া, ভালো ফলন ও লাভজনক হওয়ায় বিভিন্ন ফলের বাগান করেছেন কৃষকরা। ধান, গম কিংবা অন্যান্য প্রচলিত ফসলের বদলে এখন জেলার অনেক কৃষক ঝুঁকছেন ফলের বাগান তৈরির দিকে। বিশেষ করে আম, লিচু, কলা, পেয়ারা, ড্রাগন ও মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এসব ফলের চাহিদা ও দামও বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় ফল চাষ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

    মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২২-২০২৩ অর্থবছরে দুই হাজার ৩৩৬ হেক্টর জমিতে আম উৎপাদন হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৬৬ হেক্টরে। একই সময়ে মাল্টা চাষ হয় ৭৬ হেক্টর থেকে বেড়ে ১০৫ হেক্টর জমিতে। কলা চাষ হয় দুই হাজার ৫২৬ হেক্টর থেকে বেড়ে হয় দুই হাজার ৫৯০ হেক্টর জমিতে। লিচুর চাষ হয় ৭১৫ হেক্টর থেকে বেড়ে ৭২৫ হেক্টরে।

    ২০২২-২০২৩ অর্থবছরে জেলায় ফলের বাগান ছিল ছয় হাজার ৩৯০ হেক্টর জমিতে, ২০২৩-২০২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪২৬ হেক্টর জমিতে।

    স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফল চাষে লাভ বেশি এবং পরিচর্যার ব্যয় তুলনামূলকভাবে কম হওয়ায় তারা ফল চাষের দিকে ঝুঁকছেন। আবহাওয়া পরিবর্তনের কারণে ধান, গমসহ মৌসুমি ফসল চাষে বারবার ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। অথচ ফলগাছ দীর্ঘস্থায়ী ও সহনশীল হয়ে উঠেছে এই অঞ্চলে।

    আমঝুপি গ্রামের কৃষক শাখাওয়াত হোসেন বলেন, ‌‘আমি আগে শুধু ধান ও গম চাষ করতাম। গত চার বছর ধরে ছয় বিঘা জমিতে আম ও লিচুর বাগান করেছি। এখন সেখান থেকে বছরে ভালো একটা আয় হচ্ছে।’

    আরেক চাষি জাহির হোসেন বলেন, ‘আগে আমি ধান ও গমের আবাদ করতাম। বর্তমানে তিন বিঘা জমিতে আমের বাগান করেছি। তিন বিঘা আমের বাগানে বছরে দুই থেকে আড়াই লাখ টাকা আয় হয়।’
    তিনি আরও বলেন, ‘মেহেরপুরের হিমসাগর আম জিআই স্বীকৃতি পেয়েছে। তাই আগামীতে জেলার আমের চাহিদা কয়েকগুণ বাড়বে।’

    হরিরামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন জানান, ‘কয়েক বছর আগে শুধু ধান ও গমের আবাদ করতাম। বর্তমানে দুই বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করেছি। এতে প্রতি বছর দেড় থেকে দুই লাখ টাকা আয় হয়।’
    তিনি বলেন, ‘মেহেরপুর জেলার ড্রাগন ফল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চাহিদা রয়েছে। ড্রাগন ও মাল্টার মতো কিছু ফলের আন্তর্জাতিক বাজারেও চাহিদা তৈরি হচ্ছে। ফলে এসব বাগান কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলছে।’

    আমঝুপি গ্রামের মাল্টা চাষি লিটন বিশ্বাস বলেন, ‘আমি কয়েক বছর আগে ১২ বিঘা জমিতে মাল্টার বাগান করেছি। গতবছরে ১৮ লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। চলতি বছর আরও বেশি টাকার মাল্টা বিক্রির আশা করছি।’
    তিনি জানান, ‘উপযুক্ত আবহাওয়া, ভালো ফলন ও লাভজনক হওয়ায় এ ফলের আবাদ করেছেন।’

    একই গ্রামের কৃষক আতিক হোসেন বলেন, ‘লাভজনক হওয়ায় ছয় বিঘা জমিতে মাল্টার বাগান করেছি। গতবছর ১৬ লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। চলতি বছর আরও বেশি বিক্রির আশা করছি।’

    আরেক চাষি কবির হোসেন বলেন, ‘চলতি বছর ছয় বিঘা জমিতে মাল্টার বাগান করেছি। আগামী বছর বিক্রি করতে পারবো বলে আশা করছি।’

    মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুল আলম বলেন, ‘ফল বাগান বাড়ানোর জন্য সরকারিভাবে প্রশিক্ষণ, প্রণোদনা ও কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। অনেক এলাকায় কৃষকদের মাঝে ফলদ গাছের চারা বিনামূল্যে বিতরণও করা হচ্ছে।’

    তিনি আরও জানান, ‘জেলার ৭৬ হেক্টর জমিতে মাল্টার বাগান, ২৫ হেক্টর জমিতে চায়না কমলার বাগান ও ৪৫ হেক্টর জমিতে ড্রাগন বাগানে ফল বিক্রি শুরু হয়েছে। জেলার কৃষকরা ফলের বাগানের দিকে ঝুঁকছেন। মেহেরপুর শুধু সবজিতে নয়, ফল উৎপাদনেও বিপ্লব হবে।’

    আম-লিচু-ড্রাগন ধান-গম ফল চাষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    August 25, 2026

    উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ উৎসব

    July 24, 2026

    চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন একটি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Top Trending

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 20260 Views

    নিয়মিত রক্তচাপের ওষুধ খাওয়ার পরও কারও কারও রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে চায় না।…

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 20260 Views

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে টানা দ্বিতীয় দিনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.