Author: MK Raj

ভারতের বিহারে এক পুলিশ কর্মকর্তার ‘এক থাপ্পড়’ এখন হয়ে উঠেছে ‘সাত থাপ্পড়ের’ গল্প! একটি পেট্রল পাম্পে কর্মীকে চড় মারায় পাল্টা প্রতিক্রিয়ায় হাতের ছাপ পড়ে গেছে ওই কর্মকর্তার গালে—সরাসরি সাতবার। শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এই ঘটনা প্রকাশ করে NDTV। ঘটনার সূত্রপাত, যখন ওই পুলিশ কর্মকর্তা একটি পেট্রল পাম্পে যান এবং ১২০ রুপির পেট্রল চান। কিন্তু ভুলবশত পাম্পের কর্মী তাকে দিয়ে বসে ৭২০ রুপির পেট্রল। এতে রেগে গিয়ে তিনি কর্মীকে চড় মারেন। তবে ঘটনার এখানেই শেষ নয়। পাম্পের ম্যানেজার এবং আরেক কর্মী বিষয়টি সহজভাবে নেয়নি। তারা সঙ্গে সঙ্গে পুলিশ কর্মকর্তাকে ধরে ফেলেন এবং জবাবে গালে বসিয়ে দেন একের পর এক সাতটি…

Read More

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের প্রেমিক চরিত্রে পর্দা কাঁপিয়েছেন সলমন খান। একের পর এক রোম্যান্টিক সিনেমা, কিন্তু নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্যে নেই সলমন! কারণ, নিজের কেরিয়ারের শুরু থেকেই তিনি মেনে চলছেন এক অদ্ভুত নিয়ম— ‘নো কিসিং পলিসি’। বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত তারকা, প্রায় ৫৯ বছর বয়সী সলমনের প্রেমজীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্যা রাই, সোমি আলি এবং ক্যাটরিনা কাইফ— একাধিক নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। তবে আজও সংসার বাঁধেননি এই সুপারস্টার। নায়কের চরিত্রে তিনি যতই সাবলীল, প্রেমিকা চরিত্রের সঙ্গে চুম্বন দৃশ্যে তিনি বরাবরই অনীহ। এখনও পর্যন্ত একমাত্র ব্যতিক্রম, ১৯৯৬ সালের ‘জিত’ ছবিতে করিশ্মা কাপুরের…

Read More

শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি লক্ষ্য অর্জনের জন্য মুসলিম বিশ্বের নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (ISBAS) ২০২৫-এ ‘মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, “এই লক্ষ্য অর্জনে প্রয়োজন আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং একটি বাস্তবমুখী সামাজিক ব্যবসা মডেলের চর্চা। আমরা নৈতিকতার কথা বললেও তা বাস্তবে প্রয়োগ করি না—এটাই আমাদের মূল সংকট।” রিজওয়ানা হাসান আরও বলেন, “আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতিকে যে বিরূপ অবস্থায় ফেলেছে,…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের হার অতীতের সব রেকর্ড ভেঙেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, নেতানিয়াহুর গত তিন বছরের শাসনামলে পশ্চিম তীরে ইহুদি বসতির সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ২০২২ সালের শেষ দিকে সরকার গঠনের পর থেকেই নেতানিয়াহু ও তার ডানপন্থি লিকুদ পার্টি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বকে আরও জোরালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে সময় পশ্চিম তীরে ইহুদি আবাসন প্রকল্প ছিল ১২৮টি। বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮টিতে। শুক্রবার ইসরায়েলের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেতানিয়াহুর আমলে শুধু বসতির সংখ্যাই নয়, বিদ্যমান বসতিগুলোর মধ্যেও ভবন নির্মাণের হার ব্যাপকভাবে বেড়েছে। গত আড়াই বছরে পশ্চিম তীরে…

Read More

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে মাদক বেচাকেনার অভিযোগে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো গ্রামজুড়ে নেমে এসেছে আতঙ্ক—পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, গ্রেপ্তার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন অধিকাংশ পুরুষ। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহত রোকসানা আক্তার রুবি ও তার সন্তানদের মরদেহ গ্রামে পৌঁছালেও কবর খোঁড়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের সহায়তায় গ্রাম পুলিশদের দিয়ে কবর খোঁড়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে দীর্ঘ সময় অপেক্ষার পরও নিহতদের পরিবারের কেউ মরদেহ গ্রহণে আসেননি। পরে বিকেলে রুবির মেয়ে জামাই মনির হোসেন মরদেহ গ্রহণ করেন।…

Read More

প্রথম ওয়ানডেতে জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে যায় মেহেদী হাসান মিরাজের দল। আরেকটি হার মানেই হাতছাড়া সিরিজ। তাই আজ (শনিবার) সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। তার আগেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা একেবারেই নেই তার। গত ম্যাচে চার বল খেলে আউট হয়েছেন শূন্য রানে। এমন পারফরম্যান্সের পর তার একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর চেয়েও বড় ইঙ্গিত মিলেছে গতকালের অনুশীলনে। সেখানে উপস্থিতই ছিলেন না লিটন। ধারণা…

Read More

এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেবো না। শনিবার (৫ জুলাই) সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ডা. শাফিকুর রহমান বলেন, ছাত্র, যুবক, শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায়ে সামনে…

Read More

মাত্র ২৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় নীল ছবির তারকা কাইলি পেজ। তার এই আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছে পরিবার, বন্ধুবান্ধব ও অসংখ্য ভক্তকে। নিউ ইয়র্ক পোস্টের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কাইলির আসল নাম ছিল কাইলি পাইলান্ট। গত ২৫ জুন লস এঞ্জেলেসে নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদকসেবনের ফলেই এই মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ফেন্টানিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যদিও এতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে তদন্তকারীরা। কাইলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রখ্যাত…

Read More

গাজায় দমন-পীড়নের মাত্রা আরও বাড়িয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অন্তত ৫১ জন ছিলেন একটি ত্রাণকেন্দ্রের বাইরে খাদ্য সহায়তার অপেক্ষায়। এছাড়া খান ইউনিসের আল-মাওয়াইসি এলাকায় একটি তাঁবুতে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে প্রাণ গেছে কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনির। এদিকে, হামাস জানিয়েছে—যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তারা অন্য ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তারা বলেছে, ইসরাইলি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা শেষে মধ্যস্থতাকারীদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা দেওয়া হবে। অন্যদিকে, ইসরাইলি বিমান হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি ফুটবলার…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে দীর্ঘ এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানোই ছিল অপূর্ণতা। সেই অপূর্ণতাটুকুও এবার পূর্ণ করেছেন সাবিলা। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাটকের পর সরাসরি চলচ্চিত্রে পা রেখেই সহ-অভিনেতা হিসেবে পেয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে—একে ভাগ্য বলাই চলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা নূর। তিনি বলেন, ‘আমি ছোট পর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করছি না কারণ ভালো কন্টেন্টে কাজ করার একটা ইচ্ছা থেকে বেছে বেছে কাজ…

Read More