Author: MK Raj

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল—অভিনয় দক্ষতা ও আত্মপ্রকাশের ভিন্নধারার জন্য এরইমধ্যে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির বদলের কথা জানান তিনি। সুনেরাহ লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম বিশেষ দিনের জন্য। কিন্তু সেগুলো আর কখনও পরা হয়নি।’ এই উপলব্ধি থেকেই জীবনের প্রতি নতুন এক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বলেন, ‘এখন থেকে আমি প্রতিটা দিন উদযাপন করব — বেঁচে থাকার জন্য, সুখী থাকার জন্য, মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, প্রতিটা নিয়ামতের জন্য। এর চেয়ে বিশেষ আর কিছু কি হতে পারে? আলহামদুলিল্লাহ।’ এই পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে, তিনি এখন প্রতিটি…

Read More

কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাতে রাজৌরি জেলার সোলকি গ্রামের একটি সেনা ক্যাম্পে এ ঘটনা ঘটে। প্রহরার দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, ওই সেনাসদস্য ঘটনাস্থলেই পড়ে আছেন এবং তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে কিংবা অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা। তবে ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৬ জুলাই) এনডিটিভি জানায়, নিহত সেনাসদস্য ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার…

Read More

জাপানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবই নিয়েই ব্যস্ত থাকে না, স্কুলের মেঝে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে টয়লেট পরিষ্কার করাও তাদের দৈনন্দিন রুটিনের অংশ। অনেকের কাছেই এটি অবাক করা বিষয় হতে পারে, বিশেষ করে যেসব দেশে এসব কাজের জন্য নিয়োজিত থাকেন আলাদা পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু জাপানের কাছে এটি শুধুই একটি কাজ নয়—এটি একটি শিক্ষা। জাপানি শিক্ষাব্যবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্নতা শেখানো হয় দায়িত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অংশ হিসেবে। স্কুলে রয়েছে একটি নির্দিষ্ট দায়িত্ববণ্টন পদ্ধতি, যাকে বলা হয় ‘টোবান কাটসুডো’। এর আওতায় শিক্ষার্থীরা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী শ্রেণিকক্ষ, হলওয়ে, এমনকি টয়লেট পরিষ্কার করে। পরিচ্ছন্নতা শুধু বাইরের নয়, ভিতরেরও জাপানি সংস্কৃতিতে পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এটি আধ্যাত্মিক ও…

Read More

প্রথম ওয়ানডেতে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। শান্ত ও মিরাজদের ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ২৪৯ রানের লক্ষ্য দেওয়া সত্ত্বেও তানভীর ও শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। এই জয়ের পরই টাইগার শিবিরে এসেছে আরও একটি বড় সুসংবাদ। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অন্তত একটি ম্যাচ জিতলেই নবম স্থানে উঠে আসবে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে সেই লক্ষ্য পূরণ করেছে মেহেদী হাসান মিরাজের…

Read More

চলতি বছরের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই সফর এখন আর হচ্ছে না। সিরিজটি ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এই তথ্য নিশ্চিত করে। আগেই গুঞ্জন ছিল, আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত। এবার সেটাই সত্যি হলো। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে স্থগিত হওয়া এই সিরিজের নির্দিষ্ট সময়সূচি পরে জানানো হবে। প্রসঙ্গত, গত…

Read More

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এসময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ এবং রাজশাহী বিভাগে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে…

Read More

ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং দাবি করেছেন, সীমান্ত সংঘাতে ভারতের প্রতিপক্ষ ছিল কেবল পাকিস্তান নয়, পরোক্ষভাবে চীন ও তুরস্কও এই সংঘর্ষে জড়িত ছিল। তাঁর মতে, পাকিস্তান দৃশ্যমান হলেও চীন ও তুরস্ক তাদের পরোক্ষ সহায়তা দিয়েছে। গত শুক্রবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত ‘নিউ এজ মিলিটারি টেকনোলজিস’ প্রোগ্রামে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “সীমান্তে আমরা একদিকে পাকিস্তানকে দেখেছি, কিন্তু চীন তাদের অস্ত্র দিয়ে সাহায্য করেছে এবং সেগুলো পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে পাকিস্তানকে। তুরস্কও প্রশিক্ষণ ও ড্রোন সহায়তা দিয়ে সম্পৃক্ত ছিল।” রাহুল সিং বলেন, পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে, তার ৮১…

Read More

পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গত ১৬ বছরের পৈশাচিক দমন-পীড়ন এজিদ বাহিনীর নিপীড়নের মতোই নির্মম ও নিষ্ঠুর।” শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “১০ মহররম মুসলিম ইতিহাসের একটি স্মরণীয় দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাত বরণ করেন।” তারেক রহমান বলেন, “ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত কেবল ইতিহাস নয়, এটি একটি চেতনার নাম, এক অনন্য আদর্শের প্রতীক। কারবালার এই ত্যাগ যুগে যুগে নিপীড়িতদের প্রতিবাদে শক্তি ও প্রেরণা জুগিয়েছে।” আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে তিনি…

Read More

বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়া কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমেনিস্তানে বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। এরপরও বৃটিশ কোচ পিটার বাটলার মিয়ানমার ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছেন। ফিফা র‍্যাংকিংয়ে তুর্কমেনিস্তানের অবস্থান ১৪১। গত ম্যাচে তারা ২-১ গোলে বাহরাইনের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল। ইনজুরি সময় বাহরাইন গোল করে তুর্কমেনিস্তানকে জয় বঞ্চিত করে এবং বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়। গত দুই ম্যাচের মতো বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্ব দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার। রক্ষণে অধিনায়ক আফিদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা। তার সঙ্গে আছেন মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী। ফরোয়ার্ড পজিশনে…

Read More

“জুলাই শুধু একটি মাস নয়, এটি আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য।”এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।” শনিবার (৫ জুলাই) বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে এক পথসভায় এ কথা বলেন তিনি। এর আগে শহরের কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। নাহিদ ইসলাম বলেন, “এই বগুড়া একটি ঐতিহাসিক স্থান, পুণ্ড্রনগর সভ্যতার সূচনা এখান থেকেই। কিন্তু আজ এই এলাকা সিটি কর্পোরেশন ঘোষণার পরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা বলি, নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা প্রশাসন, পুলিশ ও আদালতের নিরপেক্ষতা দাবি করেছি। যদি কেউ…

Read More