Author: MK Raj

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টিকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছে। এজন্য আজ (সোমবার) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ সরকারের উচ্চপদস্থ এক সূত্রের মাধ্যমে জেনেছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য পিসিবিকে দল পাঠানোর অনুমতি দেবে না। বাংলাদেশের সঙ্গে করা আচরণকে আইসিসির দ্বিচারিতা হিসেবে অভিহিত করছে তারা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা ম্যাচগুলো আরেক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে।…

Read More

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচ আসামিকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন—ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয়…

Read More

বাগেরহাট সদর নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম পরিবার স্ত্রী-সন্তানের জানাজার জন্য প্যারোল চেয়ে পাননি- এমন সংবাদ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সরকারি প্রতিষ্ঠান। সাদ্দাম যশোর কারাগারে বন্দি ছিলেন। নীতিমালা অনুযায়ী যশোর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করাই ছিল যথাযথ। কিন্তু বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট পরামর্শ দিলেও, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোরে কোনো আবেদন করা হয়নি। ২০১৬ সালে শেখ হাসিনার সরকারের সময়ে সংশোধিত কারাবিধি অনুযায়ী সাদ্দাম প্যারোল পাননি বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী পুত্রসন্তান শেহজাদ হাসান নাজিফকে ‘হত্যা করে নিজেও আত্মহত্যা…

Read More

রোববার রাতেই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। আর ফিরবেন কি না, তা নিয়েও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আজ পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। দেশের ক্রিকেট স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এছাড়া একাধিক পরিচালককে নিয়ে খানিকটা কোণঠাসা হয়ে আছে বোর্ড। ঠিক এই সময়ে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সব কিছু রেখে আমিনুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন। এই গুঞ্জনের উৎপত্তি রোববার রাত থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়া চলে গেছেন। এরপর তিনি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। এছাড়া বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে রাজশাহীতে যাবেন তিনি। শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থী এবং দলের মহানগর ও জেলা বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে রোববার বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের…

Read More

সুন্দরী প্রকৃতি ৪৮ ঘণ্টা তুষারপাতে হয়ে উঠেছে ভয়ংকর সুন্দর! শৈলশহর মানালির রাস্তাঘাট হিমশীতল বরফের আচ্ছাদনে ঢেকেছে। বরফে অবরুদ্ধ কোঠি-মানালি জাতীয় সড়ক। ওই পথে ৭-৮ কিলোমিটার গাড়ির দীর্ঘ লাইন। পর্যটকদের ‘স্বর্গ’ হিমাচল রাজ্য। কিন্তু এরই সুন্দর প্রকৃতিই টানা ৪৮ ঘণ্টার তুষারপাতে হয়ে উঠেছে ভয়ংকর। রাজ্যের শৈলশহর মানালির রাস্তাঘাট হিমশীতল বরফের আচ্ছাদনে ঢেকেছে, বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জীবনযাত্রা। বরফে অবরুদ্ধ কোঠি-মানালি জাতীয় সড়ক। ওই পথে ৭-৮ কিলোমিটার গাড়ির দীর্ঘ লাইন। খাবার-পানি ছাড়া রাতভর গাড়িবন্দি পর্যটকেরা। রোববার সকালেও তুষারপাতের বিরাম নেই। এই অবস্থায় আশ্রয়কেন্দ্র পৌঁছাতে প্রায় ২০ কিলোমিটার ট্রেক করতে হচ্ছে পর্যটকদের। শিমলা-কুলু-মানালিতে ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ তুষারপাত দেখার সুযোগ। চলতি মৌসুমের…

Read More

মহা উদ্যমে এগিয়ে চলেছে নির্বাচনি প্রচারণা। দুটি বড় আকারের রাজনৈতিক জোটসহ অন্য অংশগ্রহণকারীরা চালিয়ে যাচ্ছে ভোটে বিজয়ী হওয়ার প্রচারণা। একটা উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে সংসদীয় এলাকাগুলোয়। অবশ্য কিছু বিচ্ছিন্ন আক্রমণ, প্রতি-আক্রমণের খবরও রয়েছে। নির্বাচনি প্রচারণায় দুই জোটই মূলত প্রধান প্রতিপক্ষ। আবার এ দুই জোটের প্রধান শরিক বিএনপি ও জামায়াতে ইসলামী রয়েছে ভোটের ফলাফলে নিয়ামকের ভূমিকায়। এ দুই দলের শীর্ষ নেতা যথাক্রমে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানসহ অন্য নেতা ও প্রার্থীরা জাতির সামনে ও স্ব স্ব নির্বাচনি এলাকার জনগণের কাছে তাদের বক্তব্য তুলে ধরার প্রয়াস পাচ্ছেন। তাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে, উভয়পক্ষই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। নির্বাচনে বিজয়ী হয়ে…

Read More

অবৈধভাবে অভিবাসী পাচারের কাজে ব্যবহৃত একটি ‘সেফ হাউস’ থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তামান মালুরি এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মঙ্গলবার পরিচালিত ওই অভিযানে একটি সার্ভিসড অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ পুরুষকে আটক করা হয়, যাদের বয়স ২৭ থেকে ৪৪ বছরের মধ্যে। তারা সবাই পাচার হয়ে আসা অভিবাসী বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে, যাদের বয়স যথাক্রমে ৫৬ ও ২৮ বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে, এদের একজন ‘সেফ হাউস’-এর তত্ত্বাবধায়ক এবং অপরজন পাচারচক্রের পরিবহণ (ট্রান্সপোর্টার) হিসেবে কাজ…

Read More

ছোট পর্দার তুমুল জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। নাটকে এই জুটির রসায়ন দর্শকদের মাঝে বরাবরই বিশেষ জায়গা দখল করে রেখেছে। তবে নিশো সিনেমায় ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘ দিন তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে; তাদের বড় পর্দায় জুটি বাঁধার খবর শোনা যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রমতে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে। এর আগে ভিকি…

Read More

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দোলাচলের মাঝেই সমর্থনের কথা জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল (শনিবার) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় আইসিসি। এর প্রতিবাদে পিসিবিও বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি, পাকিস্তানকে নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তির পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে! এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। সূত্র জানিয়েছে, যদি পাকিস্তানও একই পথে হেঁটে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা বা এনওসি (অনাপত্তিপত্র) না দেওয়া এবং এশিয়া কাপ…

Read More