Author: MK Raj
“চিহ্নিত অপরাধীদের ধরতে চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা”
চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এখন থেকেই বিশেষ বা চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাজধানীর মিটফোর্ড এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে খুলনার এক হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, “কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।” স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা এবং মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে…
নির্বাচনে পিআর পদ্ধতির দিকেই যাচ্ছে দেশ: চট্টগ্রামে নুর”
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গত ৫০ বছরে আমরা দেখেছি, ক্ষমতা ধরে রাখতে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এজন্য শাসন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন দরকার—আর সেটিই হচ্ছে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন। তিনি বলেন, “অধিকাংশ রাজনৈতিক দলই এখন বলছে, নির্বাচন হবে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে।” রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুর। তিনি জানান, শাসনতান্ত্রিক ব্যবস্থার সংস্কার নিয়ে জোরালো আলোচনা চলছে এবং রাষ্ট্রকাঠামোতে পরিবর্তনের বিষয়টি গণঅভ্যুত্থানের আগেই ঘোষণা ছিল। সে অনুযায়ী এখন আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে। নুর বলেন, “লোয়ার হাউসে থাকবে ৪০০ আসন—এর মধ্যে ৩০০ পুরুষ এবং ১০০ নারী। এই…
চুরির অভিযোগে দুবাই বিমানবন্দরে আটক বিগ বস তারকা আব্দু রজিক”
চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-এর ‘ছোটা ভাইজান’ খ্যাত তাজিকিস্তানি গায়ক ও ইনফ্লুয়েনসার আব্দু রজিক। রোববার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খালিজ টাইমস-এর বরাতে খবর পাওয়া গেছে যে, রোববার ভোর পাঁচটার দিকে মন্টেনেগ্রো থেকে দুবাইয়ে পৌঁছানোর পরই আব্দু রজিককে বিমানবন্দরেই আটক করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কী চুরি করেছেন বা কী কারণে তাকে আটক করা হয়েছে—সেটি স্পষ্ট করেনি প্রশাসন। আব্দু রজিক একজন জনপ্রিয় গায়ক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো একাধিক হিট গানে তিনি…
পাকিস্তানে বৃষ্টি-বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল”
পাকিস্তানে চলমান মৌসুমি ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)। শনিবার (১২ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাব প্রদেশে। সেখানে গত ২৬ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের, আহত হয়েছেন আরও ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২ জন। খাইবার পাখতুনখাওয়ায় এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন, আহত ৫১ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। বেলুচিস্তানে মারা গেছেন ১৬ জন, যাদের…
বেতন দেওয়ার নামে ডেকে হোটেল কর্মীকে ধর্ষণের অভিযোগ”
মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক নারী হোটেল কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিক হারুন ফকির (৪৫)-এর বিরুদ্ধে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ওই নারী নিজেই বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে। তিনি উপজেলার ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে। ভুক্তভোগী নারী জানান, তিনি মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত হারুনের খাবারের হোটেলে দৈনিক ৩০০ টাকা মজুরিতে কাজ করতেন। হোটেল মালিক হারুনের কাছে তার দুই দিনের ৬০০ টাকা বকেয়া ছিল।…
বোমাবাজি করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী
বোমাবাজি করে, কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না। শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। রিজভী বলেন, আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। তিনি আরও বলেন, বিএনপিকে দমন করা যায়নি। শত শত মামলা, বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের দমানো…
“মা হওয়াই ছিল অপরাধ! ইন্ডিয়ান আইডল থেকে ছাঁটাই মিনি মাথুর”
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর পরিচিত মুখ ছিলেন সঞ্চালক মিনি মাথুর। শোয়ের প্রথম তিনটি সিজনে সঞ্চালনা করলেও চতুর্থ মৌসুম থেকে হঠাৎ করেই তাকে দেখা যায়নি। বহুদিন পর সেই অনুপস্থিতির আসল কারণ সামনে এনেছেন এই জনপ্রিয় সঞ্চালিকা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মিনি মাথুর জানান, চতুর্থ সিজনে তাকে বাদ দেওয়ার কারণ ছিল তার গর্ভাবস্থা। তিনি বলেন, “আমি গর্ভবতী ছিলাম বলেই আমাকে সরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানালো, ভারতীয় দর্শক নাকি গর্ভবতী হোস্ট দেখতে চায় না!” আন্তর্জাতিক রিয়্যালিটি শোগুলোর উদাহরণ টেনে মিনি বলেন, “বিদেশে গর্ভবতী হোস্টরা নিয়মিত কাজ করেন। কিন্তু আমাদের দেশে এমন মানসিকতা এখনো রয়ে গেছে, যা একজন হবু মায়ের পেশাগত সক্ষমতাকেই অস্বীকার…
“ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে যুক্তরাজ্যের ৫৯ এমপির আহ্বান”
ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ৬০ জন এমপি। একইসঙ্গে, গাজায় চলমান ‘জাতিগত নির্মূল অভিযান’ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। শনিবার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার এই দাবিসংবলিত একটি চিঠি পাঠানো হয় ব্রিটিশ সরকারকে। চিঠিটি পাঠিয়েছে ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ নামে একটি সংগঠন। চিঠিতে স্বাক্ষর করেছেন লেবার পার্টির মোট ৫৯ জন এমপি। তাঁরা দলটির মধ্যপন্থী ও বামপন্থী দুই ঘরানার প্রতিনিধি। চিঠিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে রাফাহ শহরের ধ্বংসস্তূপে…
কয়েকাজন প্রবাসী ফুটবলার পাচ্ছেন ডাক? অপেক্ষায় বাফুফের ঘোষণা”
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথমবারের মতো আয়োজন করেছিল প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। গত ২৮-৩০ জুন অনুষ্ঠিত হওয়া এই ট্রায়ালে অনূর্ধ্ব-১৯ এবং ২৩—এই দুই পর্যায়ে অংশ নিয়েছিলেন মোট ৪৯ জন ফুটবলার। তাদের মধ্য থেকে কয়েকজনকে ডাকা হতে পারে আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রাথমিক ক্যাম্পে। ১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানিয়েছেন, অ-২৩ দলে প্রবাসী ফুটবলারদের আরেকবার পরখ করার সুযোগ থাকবে। আর গতকাল (১২ জুলাই) জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, “ট্রায়ালে অংশ নেওয়া ৬-৭ জন প্রবাসী ফুটবলারকে ডাকা হতে পারে।” যাদের পারফরম্যান্স বিশেষ নজর কাড়ে, তারা…
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঘটে গেল চরম বিশৃঙ্খলা। এতে হামলার শিকার হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। পাশাপাশি ভাঙচুর করা হয় তার গাড়িও। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলের দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফল প্রকাশের দাবিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতাদের প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। তারা স্লোগান দিতে থাকেন—ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না। অবশেষে রাত ৯টার দিকে মির্জা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.