Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»বিএনপি কাউন্সিল ঘিরে উত্তেজনা, মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা
    জাতীয় রাজনীতি

    বিএনপি কাউন্সিল ঘিরে উত্তেজনা, মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা

    July 12, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ঘটে গেল চরম বিশৃঙ্খলা। এতে হামলার শিকার হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। পাশাপাশি ভাঙচুর করা হয় তার গাড়িও।

    শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলের দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফল প্রকাশের দাবিতে ক্ষুব্ধ নেতাকর্মীরা মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতাদের প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। তারা স্লোগান দিতে থাকেন—ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না।

    অবশেষে রাত ৯টার দিকে মির্জা ফয়সাল ফলাফল ঘোষণা করেন। এরপর তিনি বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে গেলে, আগে থেকে ওঁত পেতে থাকা কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী হঠাৎ তার ওপর চড়াও হয়।

    ভিডিও ফুটেজে দেখা যায়, চেয়ার ছুড়ে মারা হচ্ছে তার দিকে। তিনি দ্রুত গাড়িতে উঠতে চেষ্টা করলেও, হামলাকারীরা গাড়ির ওপরও হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। ফয়সাল আমিনকে রক্ষার চেষ্টা করতে গিয়ে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীও আহত হন।

    গাড়ির মালিক ও ফয়সাল আমিনের সফরসঙ্গী মো. রাশেদ জানান, “আমরা শান্তিপূর্ণভাবে কাউন্সিল শেষ করছিলাম। ফলাফল ঘোষণার পর ভাইয়া যখন গাড়িতে উঠতে যান, তখনই অতর্কিত হামলা হয়। আমার গাড়িটিও ভাঙচুর করেছে তারা।”

    ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে হামলাকারীরা সরে পড়ে।

    বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী সরকার বলেন, “হামলায় কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কারা জড়িত, তা নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফলাফল ঘোষণার পর মির্জা ফয়সাল আমিনের গাড়িবহরে হামলা হয়। আমরা হামলাকারীদের শনাক্তে কাজ করছি।”

    উত্তেজনা বিএনপি মির্জা ফখরুল হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026

    সালমানের পোস্ট সরানোর পরও শফিকুর রহমানের বক্তব্য নিয়ে প্রশ্ন

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.