Author: MK Raj
মদ্যপান ও বিবাহবহির্ভূত যৌনতার অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে জনসমক্ষে ১৪০টি বেত্রাঘাত করেছে ইন্দোনেশিয়ার নীতিপুলিশ। একের পর এক বেতের আঘাত সহ্য করতে না পরে একসময় ওই যুগলের তরুণী অজ্ঞান হয়ে পড়েন, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই নারীর বয়স মাত্র ২১ বছর। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঘটেছে এই ঘটনা। স্থানীয় ও প্রশাসনসূত্রে জানা গেছে, এর আগে কখনও একবারে কারো ওপর এত বেত্রাঘাতের নজির নেই। জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রদেশের সংখ্যা মোট ৩৮টি। এগুলোর মধ্যে একমাত্র আচেহ প্রদেশে সাধারণ আইনের পাশাপাশি কট্টর শরিয়া আইন ও শরিয়াপন্থি বিচারব্যবস্থা প্রচলিত। সেই শরিয়া আইনে মদ্যপানের জন্য ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন…
কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে ‘ধুরন্ধর’খ্যাত বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছেন আইনজীবী প্রশান্ত মেঠাল। কয়েক মাস আগে গোয়ার এক অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেঠির সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করছিলেন রণবীর সিং। তখনই সিনেমায় দেখানো চামুণ্ডা দেবীর অভিনয় করে দেখাচ্ছিলেন তিনি। এমনকি চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন অভিনেতা। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন…
অবশেষে ভারত যাওয়ার সরকারি অনুমতি (জিও) পেল বাংলাদেশ শ্যুটিং দল। নয়াদিল্লিতে ২ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে ৩১ জানুয়ারি দিল্লি যাওয়ার কথা শ্যুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারের। ১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে শ্যুটার দলের জিও চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়। বুধবার জিও ইস্যু করেছে মন্ত্রণালয়। (স্মারক নম্বর : ৩৪.০০.০০০০.০০০.০৭১.৩৩.০০১০.১৯.৮৮, তারিখ ২৮ জানুয়ারি, ২০২৬)। নিরাপত্তার ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। তাহলে শ্যুটারদের পাঠানো হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম বলেন, ‘ক্রিকেটে নিরাপত্তার নিশ্চয়তা আমাদের দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শ্যুটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ…
তারেক রহমানের গলা বসে গেছে। ১৭.৫ কোটি মানুষের দক্ষিণ এশীয় দেশ, বাংলাদেশের একজন উদীয়মান নেতার জন্য এটি মোটেও অনুকূল পরিস্থিতি নয়। বরং বিষয়টি কিছুটা বিড়ম্বনাপূর্ণও বটে; কারণ দেশের কার্যত বিরোধী দলীয় নেতা স্বত্ত্বেও তাঁর বক্তব্য প্রচারের ওপর স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দশক ধরে স্থানীয় গণমাধ্যমে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে ফেরার পর প্রথম দেওয়া সাক্ষাৎকারে টাইম-কে (TIME) রহমান বলেন, “আমার শরীর এই স্থানীয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিচ্ছে।” পারিবারিক বাসভবনের বাগানবিলাস ও গাঁদা ফুলের বাগানে বসে তিনি আরও বলেন, “আসল ব্যাপার হলো, আমি এমনিতেও খুব একটা ভালো কথা বলতে পারি না,” তিনি কাঁধ ঝাঁকিয়ে…
শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনাকে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামীর আমির পোস্টে লিখেন, ‘শহীদ হলেন শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগ্বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান বলেছে যে কোনো ধরনের হামলা হলে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল নৌবহর আসছে। সময় কম জানিয়ে ট্রাম্প হুমকি দেন, দ্রুত ইরানকে চুক্তি করতে হবে। নয়ত বড় হামলা চালানো হবে। ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত— তাদের আঙুল ট্রিগারে— আমাদের স্থল, আকাশ এবং সাগরে যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে।” আরাগচি বলেছেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে…
শীতের সকালে গাছ থেকে তাজা খেজুরের রস নামানো হয়েছে। লোভ সামলাতে না পেরে কেউ কেউ এক গ্লাস কাঁচা খেজুরের রস খেয়ে ফেলেন। গ্রামবাংলায় বেশিরভাগ সময় এই ঘটনা ঘটে। অরক্ষিত সেই রসে থাকে বাদুড়ের লালা কিংবা মূত্র। কয়েকদিন পর শুরু হয় জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, শ্বাসকষ্ট। গুরুতর অবস্থায় রোগীর বিভ্রান্তি, মস্তিষ্কের ফোলা (এনসেফালাইটিস), এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এভাবেই বাদুড় কাঁচা খেজুরের রস, আধখাওয়া ফল ইত্যাদির মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়াতে পারে যাতে মৃত্যুহার অত্যন্ত বেশি। ২০০১ সাল থেকে বাংলাদেশে নিপাহ ভাইরাস আক্রান্তদের মধ্যে মৃত্যুহার শতকরা ৭১ ভাগ। বাদুড় মানুষের মধ্যে নিপাহ ছাড়াও ইবোলা, র্যাবিস, হেন্ড্রা, সার্সসহ বিভিন্ন মারাত্মক ভাইরাস ছড়াতে পারে। সাম্প্রতিককালে…
আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে পবিত্র শবে বরাত বলা হয়। ইসলামে ভালো বা খুশির সংবাদে মিষ্টি মুখ করার একটি সাধারণ সংস্কৃতি রয়েছে। শবে বরাতকে যেহেতু গুনাহ মাফের এবং ভাগ্য নির্ধারণের রাত হিসেবে গণ্য করা হয়, তাই আনন্দ ও কৃতজ্ঞতাস্বরূপ মানুষ মিষ্টি জাতীয় খাবার বা হালুয়া তৈরি শুরু করে। এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, এ রাতে আল্লাহ তার সঙ্গে শিরককারী ও হিংসুক ছাড়া সব সৃষ্টিকে ক্ষমা করেন। এই রাতে মানুষজন বিভিন্ন ধরনের নফল ইবাদত পালন করে থাকেন। ইবাদতের পাশাপাশি শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়ারও প্রচলন রয়েছে অনেকের মাঝে। তবে শবে বরাতে হালুয়া-রুটি খাওয়ার কোনো ধর্মীয় বাধ্যবাধকতা বা সরাসরি…
ইরানের দিকে আরেকটি নৌবহর যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় নৌবহর মোতায়েন করতে যাচ্ছে মার্কিনিরা। এরআগে গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে ইউএসএস আব্রাহাম লিংকন ও এটির সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ। দ্বিতীয় নৌবহর যাচ্ছে এমন তথ্য জানিয়েছে বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প ইরানকে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি এক বক্তব্যে বলেছেন, “এ মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি তারা আমাদের সঙ্গে চুক্তি করবে।” এরআগে সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর ইরানের কাছে অবস্থান করছে। এখন তিনি জানালেন দ্বিতীয় নৌবহর দেশটির দিকে যাচ্ছে। ইরানের দিকে আসার আগে রণতরী ও যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে…
স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। রোববার (২৫ জানুয়ারি) সালমিয়া, হাওয়াল্লি, কাইফান পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিতে আসেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, শুধু আল মিসাইল পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিলে কোনো ফি ছাড়াই জমা দিতে পারবে। আগামী ২ জানুয়ারির মধ্যে হলুদ খামে ব্যালট জমা দিতে প্রবাসীদের নির্দেশনা দেওয়া হয়। যারা নিবন্ধন করেছেন কিন্তু ব্যালট পাননি, তাদের ব্যালট সংগ্রহ করে দ্রুত জমা দেওয়ার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। কুয়েতে ৩৫ হাজার ৩৮৬ প্রবাসী পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী ৫২৪ জন। খোঁজ নিয়ে জানা যায়, যারা আগে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.